ঈদের দিনেও বোমার শব্দে ঘুম ভেঙেছে ফিলিস্তিনিদের

১৩ মে ২০২১, ১১:০২ AM
ইসরায়েলের অব্যাহত বোমা হামলার মধ্যেই আজ ঈদের নামাজ আদায় করে ফিলিস্তিনের মানুষ

ইসরায়েলের অব্যাহত বোমা হামলার মধ্যেই আজ ঈদের নামাজ আদায় করে ফিলিস্তিনের মানুষ © আল-জাজিরা

ফিলিস্তিনের নাগরিকরাও পবিত্র ঈদ উদযাপন করছেন। আজ বৃহস্পতিবার (১৩ মে) এমন সময়ে সেখানে এবার ঈদুল ফিতর উদ্‌যাপিত হচ্ছে, যখন ইসরায়েল নিয়মিত বোমা হামলা চালাচ্ছে। আজ সকালেও সেখানে বোমা হামলা অব্যাহত ছিল। ঈদের দিনেও ফিলিস্তিনিদের ঘুম ভেঙেছে বোমার শব্দে।

বোমা হামলার পাশাপাশি গাজা উপত্যকাসহ বিভিন্ন স্থানে অভিযানও চালাচ্ছে ইসরায়েলের বাহিনী। ফিলিস্তিনের সাফওয়াত আল-কাহলৌত বলেন, ‘গাজার অধিকাংশ মানুষ জেগে ছিল। একটু পরপরই বোমার শব্দ শুনেছি, ভবনগুলো কাঁপছিল।’

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের পুলিশের সদর দপ্তর ও নিরাপত্তা বাহিনীর কয়েকটি ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ৬৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৬টি শিশু ও পাঁচ জন নারী। আহত হয়েছেন প্রায় ৪০০ জন।

ইসরায়েলের বিমান হামলায় নিহতদের মধ্যে হামাসের এক নেতাও রয়েছেন। হামাস জানিয়েছে, গাজার কমান্ডার বাসেম ইসা নিহত হয়েছেন। এ ছাড়া হামাসের জ্যেষ্ঠ কয়েকজন সদস্য নিহত হয়েছেন।

ইসরায়েলের হামলার জবাবে ফিলিস্তিনও রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, হামাস প্রায় দেড় হাজার রকেট ছুড়েছে। ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রকেট হামলায় এক শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।

ইবির ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন 
  • ০৩ জুলাই ২০২৬
আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ দিলেন ঘানার তান্ত্রিক
  • ০৩ জুলাই ২০২৬
বাইসাইকেল কাণ্ড: রুকন সম্মেলনের প্রথম পর্বে সভাপতি, ২য় পর্ব…
  • ০৩ জুলাই ২০২৬
ডাকসুর উদ্যোগে ২ মাসব্যাপী আবৃত্তি, অভিনয় ও সঙ্গীত কর্মশালা…
  • ০৩ জুলাই ২০২৬
হোয়াটসঅ্যাপে কর্মকর্তাদের ব্যাংক-বিকাশের ওটিপি চাইলেন ‘নকল…
  • ০৩ জুলাই ২০২৬
গোবিপ্রবির হলের ডাইনিংয়ে পচা মাছ, সতর্ক করতে রবিবারের অপেক…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence