৭ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

২৬ এপ্রিল ২০২১, ১২:২৬ AM

© প্রতীকী ছবি

২৫ এপ্রিল, ২০২১। দিনটি বাংলাদেশের আবহাওয়ার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ৭ বছরের মধ্যে তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড হলো এই দিনে। রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল যশোরে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, এর আগে ২০১৪ সালের একই দিনে যশোরেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। ওই বছর চুয়াডাঙায় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে ও ঢাকায় ৪০ ডিগ্রিতে উঠেছিল। এর পরের বছরগুলোতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে যায়নি, আর ঢাকার তাপমাত্রা ৩৯ দশমিক ৫–এর নিচে ছিল। অন্যান্য অনেক বছরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা এই ২৫ এপ্রিলে ছিল বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত দুই যুগে বাংলাদেশে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস উঠেছিল যশোরে। তার আগে ১৯৯৫ সালে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। স্বাধীনতার পর ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে রেকর্ড ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল।

আবহাওয়া অধিদপ্তরে পূর্বাভাসে বলা হয়েছে, চলতি সপ্তাহের শেষে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে। এতে দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা ১ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

পুলিশ পরিচয়ে খুবি শিক্ষার্থীকে জিম্মি করে মুক্তিপণ আদায়
  • ০৪ অক্টোবর ২০২৬
নেপালে ভয়াবহ বন্যার ৩৭ দিন পর এক মালয়েশিয়ানকে জীবিত উদ্ধার
  • ০৪ অক্টোবর ২০২৬
দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ …
  • ০৪ অক্টোবর ২০২৬
পরপর তিন ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চল
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রদল নেতার মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
রুয়েটে আবাসিক হলে লিফট চালুর দাবিতে উপাচার্যের বাসভবনে শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬