অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিটি ব্যাংকে, নিয়োগ ঢাকাসহ ১৫ জেলায়

১৮ জানুয়ারি ২০২৬, ০৪:৫২ PM
রিলেশনশিপ অফিসার/সিনিয়র রিলেশনশিপ অফিসার নিয়োগে আবেদন চলছে সিটি ব্যাংকে

রিলেশনশিপ অফিসার/সিনিয়র রিলেশনশিপ অফিসার নিয়োগে আবেদন চলছে সিটি ব্যাংকে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটি ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংটি এসএমই (স্মল বিজনেস) বিভাগে ‘রিলেশনশিপ অফিসার/সিনিয়র রিলেশনশিপ অফিসার’ পদে কর্মী নিয়োগে ১৮ জানুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৮ জানুয়ারি থেকেই শুরু হয়েছে—চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: দ্য সিটি ব্যাংক পিএলসি;

বিভাগের নাম: এসএমই (স্মল বিজনেস);

পদের নাম: রিলেশনশিপ অফিসার/সিনিয়র রিলেশনশিপ অফিসার;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ইউসিবি ব্যাংক, আবেদন শেষ ২৭ জানুয়ারি

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ন্যূনতম ২৪ বছর হতে হবে;

কর্মস্থল: ঢাকা, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, গোপালগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নোয়াখালী, পঞ্চগড়, পটুয়াখালী, কক্সবাজার;

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);

আরও পড়ুন: রিলেশনশিপ অফিসার নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদন শেষ ২৪ জানুয়ারি

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৪ জানুয়ারি ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

আগামী ২৪ ঘণ্টায় দেশের ৮ বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস
  • ২২ আগস্ট ২০২৬
গ্যাস সংকটে চুয়েটে লাকড়ির চুলায় রান্না, ভোগান্তিতে শিক্ষ…
  • ২২ আগস্ট ২০২৬
আগামীকাল বঙ্গভবনে উঠবেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • ২২ আগস্ট ২০২৬
মার্কেটিং সুপারভাইজার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২১…
  • ২২ আগস্ট ২০২৬
ছাত্রশক্তির নেতাকে মারধরের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদলের নেতাক…
  • ২২ আগস্ট ২০২৬
জাতিসংঘে ৭২৫ মিলিয়ন ডলার অনুদানের প্রস্তাব দিলেন ট্রাম্প
  • ২২ আগস্ট ২০২৬