জীবাশ্ম জ্বালানি বন্ধে ১০১ নোবেল বিজয়ীর আহ্বান

২২ এপ্রিল ২০২১, ০৩:৪২ PM
দালাই লামা

দালাই লামা © ফাইল ছবি

জলবায়ু পরিবর্তনের ভয়াবহ বিপর্যয় ঠেকাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্বের অন্যান্য নেতাদের ভার্চুয়াল সম্মেলনে জীবাশ্ম জ্বালানি বন্ধের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন দালাই লামাসহ আরো ১০১ জন নোবেল বিজয়ী।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাওয়া এ সম্মেলনে এক চিঠিতে তারা জানান, শিল্প বিপ্লবের পর থেকে জীবাশ্ম জ্বালানি ব্যবহারই প্রায় ৮০ শতাংশ কার্বন ডাই অক্সাইড নির্গমনের জন্য দায়ী। বৈশ্বিক নেতারা সব ধরনের ক্ষমতার অধিকারী হওয়ায় এ সংকট মোকাবিলা করা তাদেরই নৈতিক দায়িত্ব বলে চিঠিতে জানান তারা।

বিশ্বনেতাদের তেল, গ্যাস এবং কয়লা উৎপাদন আর না বাড়ানোসহ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে বেশি করে বিনিয়োগের ওপর গুরুত্ব দিতে হবে বলেও জানান নোবেল বিজয়ীরা।

সূত্র: রয়টার্স।

 

মাঝ আকাশে যোগাযোগ বিচ্ছিন্ন, নিখোঁজ বিমান
  • ০৪ অক্টোবর ২০২৬
ওজন কমাতে গিয়ে যে ভুলে ক্ষতি হতে পারে শরীরের
  • ০৪ অক্টোবর ২০২৬
‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, অতঃপর...
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্থিক সংকটে ফরম পূরণ অনিশ্চিত, অসহায় শিক্ষার্থীর পাশে ছাত্…
  • ০৪ অক্টোবর ২০২৬
যবিপ্রবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৬ দাবিতে আল্টিমেটাম, তদ…
  • ০৪ অক্টোবর ২০২৬
বুটেক্স একাত্তর সাংস্কৃতিক সংঘের আয়োজনে সম্পন্ন হলো ‘শ্রেষ্…
  • ০৪ অক্টোবর ২০২৬