বিশ্বে করোনায় মৃত্যুসংখ্যা ৩০ লাখ ৭১ হাজার

২২ এপ্রিল ২০২১, ০৯:১৯ AM
করোনায় মৃত্যু

করোনায় মৃত্যু © সংগৃহীত

সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৪ কোটি ৪৪ লাখ ৩১ হাজার ৮৬৯ জন এবং মারা গেছে ৩০ লাখ ৭১ হাজার ৬২৫ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১২ কোটি ২৬ লাখ ছয় হাজার ২৩৭ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ৮৭ লাখ ৫৪ হাজার সাত জন।

বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে এক লাখ ৯ হাজার ৮৪৫ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল। আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার দুই শতাংশ।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ২৬ লাখ দুই হাজার ৫১ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৮৩ হাজার ৩৩০ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, ব্রিটেন, ইতালি, স্পেন ও জার্মানি।

ভারতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৫৯ লাখ ২৪ হাজার ৮০৬ জন এবং মারা গেছে এক লাখ ৮৪ হাজার ৬৭২ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছে এক কোটি ৪১ লাখ ২২ হাজার ৭৯৫ জন এবং মারা গেছে তিন লাখ ৮১ হাজার ৬৮৭ জন।

সূত্র : ওয়ার্ল্ডোমিটার

প্রাথমিকে নতুন করে ‘মিড-ডে মিল’ চালু হচ্ছে ৩৪৯ উপজেলায়
  • ১৩ এপ্রিল ২০২৬
মাদক সিন্ডিকেটের প্রস্তাবে রাজি না হওয়ায় ব্যবসায়ীকে মারধর ও…
  • ১৩ এপ্রিল ২০২৬
মানবাধিকার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মশালা
  • ১৩ এপ্রিল ২০২৬
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড পারিশ্রমিক ঘোষণা
  • ১৩ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিনোভিয়া ফার্মায়, নেবে সেলস এক্সিকিউটিভ
  • ১৩ এপ্রিল ২০২৬
সংবিধানের দোহাই দিয়ে নতুন ফ্যাসিবাদের পথে সরকার: এবি পার্টি
  • ১৩ এপ্রিল ২০২৬