৪ হাসপাতালে বেড না পেয়ে অ্যাম্বুলেন্সেই মৃত্যু

২০ এপ্রিল ২০২১, ০১:১১ PM
অ্যাম্বুলেন্সেই মৃত্যু

অ্যাম্বুলেন্সেই মৃত্যু © ফাইল ছবি

কোভিড-১৯ এ ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশ বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। দেশটিতে করোনা এতোই মারাত্মক রূপ ধারণ করেছে যে হাসপাতালে বেড খালি না থাকায় অ্যাম্বুলেন্সেই মারা যাচ্ছেন রোগীরা। মঙ্গলবার (২০ এপ্রিল) বিবিসির খবরে বিষয়টি জানা যায়।

কানপুর শহরের বাসিন্দা কুনাল জিত সিংহ (৫৮) শুক্রবার (১৬ এপ্রিল) অ্যাম্বুলেন্সের ভেতরে মারা যান। চারটি হাসপাতাল ঘুরেও তার জন্য বেডের ব্যবস্থা করতে পারেননি স্বজনরা। প্রতিটি হাসপাতাল থেকেই ব্যর্থ হয়ে ফিরতে হয়েছে। পরে অ্যাম্বুলেন্সেই মারা যান কুনাল।

তার ছেলে নীরঞ্জন পাল সিং বলেন, ‘দিনটি আমার জন্য খুবই হৃদয়বিদারক ছিল। আমি বিশ্বাস করি, যদি আমার বাবা সঠিক সময়ে চিকিৎসা পেতেন তাহলে তিনি বেঁচে যেতেন। কিন্তু পুলিশ, স্বাস্থ্যকর্মীরা বা সরকার কেউই আমাদের সাহায্য করেনি।’

উত্তর প্রদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৫১ হাজার ৬২০ জন। মারা গেছেন ৯ হাজার ৮৩০ জন। করোনার প্রথম ঢেউয়ে অন্যান্য রাজ্যে বেহাল অবস্থা হলেও উত্তর প্রদেশ তা ভালোভাবেই মোকাবিলা করে। কিন্তু এর দ্বিতীয় ঢেউ রাজ্যটিকে খাদের কিনারায় ফেলে দিয়েছে।

ভোরে বিএনপি নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি
  • ২০ এপ্রিল ২০২৬
ডিটক্স মেথডে ডিজিটাল ডিভাইসে আসক্তি দূর করবেন যেভাবে
  • ২০ এপ্রিল ২০২৬
পুলিশের এএসআই পদের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কেবলই যুদ্ধক্ষেত্রের ধারাবাহিকত…
  • ২০ এপ্রিল ২০২৬
‘অন্য স্কুলের সামনে ঘোরাঘুরি ও কিশোর গ্যাংয়ে জড়িত থাকলে বহি…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোর বোর্ডে এসএসসিতে অতিরিক্ত সময় পাবে ১৪৪ পরীক্ষার্থী
  • ২০ এপ্রিল ২০২৬