করোনায় মৃত্যু হলে ব্যাংকার পরিবার পাবে ৫০ লাখ টাকা

১৯ এপ্রিল ২০২১, ০৮:১৯ PM

© ফাইল ফটো

করোনায় আক্রান্ত হয়ে কোনো ব্যাংকারের মৃত্যু হলে তার পরিবারকে ২৫ লাখ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন বলে জানিয়েছেন আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার (১৯ এপ্রিল) এক সার্কুলারে এই কথা জানানো হয়।

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় কয়েক দফায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এই সময়ে সবকিছু বন্ধ থাকলেও সীমিত পরিসরে চলছে ব্যাংকিং কার্যক্রম। এ কারণে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের অফিসে গিয়ে সেবা দিতে হচ্ছে। এতে তাদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে।

জানা গেছে, ব্যাংকের এমন কর্মকর্তা-কর্মচারীদের ঝুঁকি বিবেচনায় নিয়ে দায়িত্ব পালনে উৎসাহ দিতে বিশেষ ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

সার্কুলারে বলা হয়েছে, প্রথম শ্রেণির কর্মকর্তা বা সিনিয়র অফিসার বা প্রবেশনারি অফিসার বা ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার বা সমমান হতে তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তারা অনাকাঙ্ক্ষিত ভাবে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে তার স্ত্রী বা স্বামী বা সন্তান এবং অবিবাহিতদের ক্ষেত্রে তার বাবা-মা ৫০ লাখ টাকা পাবেন।

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো নির্দেশনার বাংলাদেশ ব্যাংক বলছে, ট্রেইনি অ্যাসিস্টান্ট অফিসার বা সমমান হতে এক ধাপ এর পূর্ব পর্যন্ত পদমর্যাদার কর্মকর্তারা করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন পাবেন ৩৭ লাখ ৫০ হাজার টাকা। আর স্টাফ ও সাব স্টাফ (যে কোন প্রক্রিয়ায় নিয়োগকৃত বা নিয়োজিত) ব্যক্তিরা করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে তার আত্মীয়-স্বজন পাবেন ২৫ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংক বলছে, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া কর্মকর্তা বা কর্মচারীর ক্ষেত্রে ব্যাংকের তার অন্য কোনও দায়-দেনার সঙ্গে উক্ত ক্ষতিপূরণের অর্থ সমন্বয় করা যাবে না। এ ক্ষতি পূরণ বর্তমানে প্রচলিত অন্য যেকোনও প্রজ্ঞাপন, আদেশ, নীতিমালায় বর্ণিত কর্মকালীন মৃত্যুবরণের ক্ষেত্রে প্রযোজ্য আর্থিক সহায়তা ও অনুদানের অতিরিক্ত হিসেবে প্রদেয় হবে।

বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, এই নির্দেশনা গত ২৯ মার্চ হতে কার্যকর হবে।

ঈদে নতুন কাপড় পরিধানে যে দোয়া পড়বেন
  • ২১ মার্চ ২০২৬
ভর্তি পরীক্ষা নয়, লটারির মাধ্যমেই হবে মেধার সুষম বণ্টন
  • ২১ মার্চ ২০২৬
ঈদের আনন্দ ছোটবেলার স্মৃতি আর এখনকার অনুভূতি
  • ২১ মার্চ ২০২৬
ঈদের দিন নামাজে যাওয়ার আগে ও পরে ১০ আমল
  • ২১ মার্চ ২০২৬
ঈদের আগের রাতে রাজধানীতে ছুরিকাঘাতে প্রাণ গেল স্কুলছাত্রের
  • ২১ মার্চ ২০২৬
রাজধানীতে কখন কোথায় ঈদ জামাত
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence