ছুটি বাগাতে একই নারীকে চারবার বিয়ে ব্যাংক কর্মকর্তার

১৬ এপ্রিল ২০২১, ০৫:৫০ PM

© ফাইল ফটো

অফিসের ছুটির সুবিধা ভোগ করতে ৩৭ দিনের ব্যবধানে একই নারীকে তিনবার ডিভোর্স দিয়ে ৪ বার বিয়ে করেছেন থাইল্যান্ডের এক ব্যক্তি।

ভারতের টাইমস নাউ নিউজ জানিয়েছে, ওই ব্যক্তি তাইপের একটি ব্যাংকে চাকরি করেন। ওই ব্যাংকের নিয়ম হলো- কোনো কর্মী বিয়ে করলে টানা আট দিন বেতনসহ ছুটি পাবেন। এই সুবিধা নিতে একই নারীকে পরপর চারবার বিয়ে এবং তিনবার ডিভোর্স দেন ওই ব্যক্তি।

গত বছর ৬ এপ্রিল ওই ব্যক্তি প্রথম বিয়ে করেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি। ব্যাংকের নিয়ম অনুযায়ী এর জন্য তিনি আট দিন টানা ছুটি পান। আট দিন পরই স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেন। পরদিন ফের সেই নারীকেই বিয়ে করেন তিনি। এইভাবে একই নারীকে তিনি চারবার বিয়ে করেন এবং তিনবার ডিভোর্স দেন।

কিন্তু কর্মীর ফাঁকি ধরে ফেলায় ব্যাংক তাকে বাড়তি ছুটি দেয়নি। মূলত ওই ব্যক্তির দ্বিতীয় বিয়ে থেকেই তার পরিকল্পনা ধরে ফেলে ব্যাংক কর্তৃপক্ষ। তা সত্ত্বেও তিনি প্রতি বার বিয়ে করেছেন এবং ব্যাংকের কাছে ছুটির আবেদন করেছেন। 

চতুর্থবার বিয়ের পরও ব্যাংক তার আবেদন নামঞ্জুর করলে তিনি আইনের দ্বারস্থ হন। আইন ভাঙার জন্য ওই ব্যাংকের ৫২ হাজার ৮০০ টাকা জরিমানা হয়। জরিমানার বিরুদ্ধে ব্যাংকও মামলা করে। কিন্তু ওই ব্যক্তি ইচ্ছাকৃত এই কাজ করলেও তিনি আইন ভাঙেননি বলে জানিয়েছেন আদালত। সে কারণে জরিমানাও গুনতে হয়েছে ব্যাংক কর্তৃপক্ষকে।

ওজন কমাতে গিয়ে যে ভুলে ক্ষতি হতে পারে শরীরের
  • ০৪ অক্টোবর ২০২৬
‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, অতঃপর...
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্থিক সংকটে ফরম পূরণ অনিশ্চিত, অসহায় শিক্ষার্থীর পাশে ছাত্…
  • ০৪ অক্টোবর ২০২৬
যবিপ্রবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৬ দাবিতে আল্টিমেটাম, তদ…
  • ০৪ অক্টোবর ২০২৬
বুটেক্স একাত্তর সাংস্কৃতিক সংঘের আয়োজনে সম্পন্ন হলো ‘শ্রেষ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি
  • ০৪ অক্টোবর ২০২৬