বাড়ছে মৃতের সংখ্যা, শ্মশান-কবরস্থানের বাইরে লম্বা লাইন

১৫ এপ্রিল ২০২১, ০১:১২ PM
করোনায় বাড়ছে মৃতের সংখ্যা

করোনায় বাড়ছে মৃতের সংখ্যা © ফাইল ছবি

করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে ভারতজুড়ে। মৃত্যু বাড়তে থাকায় দেশটির দিল্লিতে শশ্মানে লাশ সৎকারে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে স্বজনদের। এমনকি স্থানীয় কবরস্থানেও বেড়েছে দাফন কাজ।

যমুনা নদীর তীরে দিল্লির বৃহৎ নিগামবোধ শশ্মানঘাটে প্রতিদিন চাপ বাড়ছে। শহরের আরেকটি বড় শশ্মানঘাটের এক কর্মচারী জানিয়েছেন, আগে যেখানে দিনে এক থেকে দু’জনকে দাহ করা হতো এখন সেখানে ১৫টিরও বেশি লাশ দাহ করতে হচ্ছে।

মহারাষ্ট্রে হাসপাতালে খালি নেই শয্যা। একদিনে মহারাষ্ট্র ও তেলেঙ্গানার বেশিরভাগ হাসপাতাল ঘুরে শয্যা খালি না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে।

বুধবার ভারতে সবচেয়ে বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। একদিনে দেশটিতে প্রায় দুই লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছে ১ হাজার ৩৭ জন।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে একদিনে তিন হাজার ৪৬২ জনের মৃত্যু হয়েছে, শনাক্ত প্রায় ৭৬ হাজার। দেশটিতে মোট মৃত্যু তিন লাখ ৬২ হাজারের বেশি আর এ পর্যন্ত শনাক্তের সংখ্যা এক কোটি ৩৬ লাখ ছাড়িয়েছে।

এদিকে, বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৩ কোটি ৮৮ লাখ ২৮ হাজার ২৩৪ জনের। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২৯ লাখ ৮৫ হাজার ৪৬৭ জনে দাঁড়িয়েছে। আর এ পর্যন্ত আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছে ১১ কোটি ১৬ লাখ ১০ হাজার ৪১৬ জন।

ঈদে নতুন কাপড় পরিধানে যে দোয়া পড়বেন
  • ২১ মার্চ ২০২৬
ভর্তি পরীক্ষা নয়, লটারির মাধ্যমেই হবে মেধার সুষম বণ্টন
  • ২১ মার্চ ২০২৬
ঈদের আনন্দ ছোটবেলার স্মৃতি আর এখনকার অনুভূতি
  • ২১ মার্চ ২০২৬
ঈদের দিন নামাজে যাওয়ার আগে ও পরে ১০ আমল
  • ২১ মার্চ ২০২৬
ঈদের আগের রাতে রাজধানীতে ছুরিকাঘাতে প্রাণ গেল স্কুলছাত্রের
  • ২১ মার্চ ২০২৬
রাজধানীতে কখন কোথায় ঈদ জামাত
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence