করোনা মোকাবেলায় বাংলাদেশকে ১০৪ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

১৪ এপ্রিল ২০২১, ০৭:৪০ PM
বিশ্বব্যাংক

বিশ্বব্যাংক © ফাইল ফটো

করোনা মোকাবেলা ও করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশকে ১০৪ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক। তিনটি চুক্তির আওয়তায় এই পরিমাণ অর্থ দেবে সংস্থাটি।বুধবার (১৪ এপ্রিল) বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনটি চুক্তির আওতায় এই পরিমাণ অর্থ দিতে বাংলাদেশের পক্ষে ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন ও বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বর চুক্তিতে সই করেছেন।

এ প্রসঙ্গে ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন বলেন, এই চুক্তির ফলে বাংলাদেশের সাধারণ মানুষকে টিকা দেয়া যাবে। টিকা নিশ্চিত করা গেলে করোনা মোকাবেলা করে অর্থনীতি পুনরুদ্ধার করা সম্ভব হবে।

৬ বিভাগের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
  • ০৪ অক্টোবর ২০২৬
পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব, ভবনের ছাদ থেকে ফেলে ছাত্রলীগ নেতা…
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপি নেতা ও তার স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ
  • ০৪ অক্টোবর ২০২৬
মাঝ আকাশে যোগাযোগ বিচ্ছিন্ন, নিখোঁজ বিমান
  • ০৪ অক্টোবর ২০২৬
ওজন কমাতে গিয়ে যে ভুলে ক্ষতি হতে পারে শরীরের
  • ০৪ অক্টোবর ২০২৬
‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, অতঃপর...
  • ০৪ অক্টোবর ২০২৬