সামাজিক দূরত্ব না মানায় নরওয়ের প্রধানমন্ত্রীকে পুলিশের জরিমানা

০৯ এপ্রিল ২০২১, ০৫:০৫ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের চলমান প্রকোপে সামাজিক দূরত্বের নিয়ম ভঙ্গ করায় ইউরোপের দেশ নরওয়ের প্রধানমন্ত্রীকে জরিমানা করেছে দেশটির পুলিশ। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

শুক্রবার সংবাদ সম্মেলনে নরওয়ের পুলিশ প্রধান ওলে সায়েভারুদ জানান, পারিবারিক লোকজনকে নিয়ে নিজের জন্মদিনের অনুষ্ঠান পালনকালে কোভিড-১৯ সামাজিক দূরত্বের নিয়ম ভঙ্গ করায় প্রধানমন্ত্রী আরনা সোলবার্গকে ২০ হাজার নরওয়েজিয়ান ক্রোনা জরিমানা করা হয়েছে।

নরওয়ের পুলিশ প্রধান বলেন, আইন সবার জন্য সমান। সামাজিক দূরত্বের নিয়ম মেনে চলার গুরুত্ব তুলে ধরতে এবং জনগণের আস্থা বজায় রাখতে এই জরিমানা করা হয়েছে।

পুলিশ আরও জানায়, প্রধানমন্ত্রী আরনা সোলবার্গ ও তাঁর স্বামী সিন্দ্রে ফিনস বার্থডে পার্টি আয়োজনের সিদ্ধান্ত নেন। প্রধানমন্ত্রীর স্বামী এবং যেখানে অনুষ্ঠান আয়োজন করা হয় সেই রেস্তোরাঁ কর্তৃপক্ষও সামাজিক দূরত্বের নিয়ম ভঙ্গ করেছে তবে তাদেরকে জরিমানা করা হয়নি।

৬ বিভাগের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
  • ০৪ অক্টোবর ২০২৬
পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব, ভবনের ছাদ থেকে ফেলে ছাত্রলীগ নেতা…
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপি নেতা ও তার স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ
  • ০৪ অক্টোবর ২০২৬
মাঝ আকাশে যোগাযোগ বিচ্ছিন্ন, নিখোঁজ বিমান
  • ০৪ অক্টোবর ২০২৬
ওজন কমাতে গিয়ে যে ভুলে ক্ষতি হতে পারে শরীরের
  • ০৪ অক্টোবর ২০২৬
‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, অতঃপর...
  • ০৪ অক্টোবর ২০২৬