পরীক্ষা ছাড়াই পরের ক্লাসে উত্তীর্ণ হচ্ছেন মহারাষ্ট্রের শিক্ষার্থীরা

০৮ এপ্রিল ২০২১, ০৪:০২ PM

© ফাইল ফটো

চলতি বছরে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির তালিকায় ভারতে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে রর্তমানে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। এরকম পরিস্থিতিতে রাজ্যের শিক্ষা দপ্তর থেকে নবম ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা ছাড়াই পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণের সিদ্ধান্ত নিয়েছে।

মহারাষ্ট্রের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ধরনের পরীক্ষা ছাড়াই নবম ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করে দেওয়া হবে। ২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী বর্ষা গায়কোয়াড বলেন, বর্তমানের করোনা পরিস্থিতি খতিয়ে দেখে এবং শিক্ষার্থীদের সুরক্ষার কথা ভেবে রাজ্যের শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে- রাজ্যের অধীনে থাকা স্কুলগুলোর নবম ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা না নিয়েই পরের শ্রেণিতে উত্তীর্ণ করা হবে।

গায়কোয়াড আরো বলেন, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে মহারাষ্ট্রের অধীনে থাকা সব বিদ্যালয়ের প্রথম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদেরও পরীক্ষা ছাড়া পরের শ্রেণিতে উত্তীর্ণ করার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। এবার এই সিদ্ধান্তও নেওয়া হলো।

শেরপুরে কলাবাগান থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার
  • ২১ মার্চ ২০২৬
মেঘনায় স্পিডবোট ডুবে নিখোঁজের দুদিন পর মিলল পুলিশ কনস্টেবলে…
  • ২১ মার্চ ২০২৬
খাগড়াছড়িতে বজ্রপাতে একজনের মৃত্যু
  • ২১ মার্চ ২০২৬
রমজানের রাতের হারিয়ে যাওয়া সুর—পুরান ঢাকার কাসিদা
  • ২১ মার্চ ২০২৬
ভিনদেশের ঈদ আনন্দ
  • ২১ মার্চ ২০২৬
দেশবাসীকে ক্রিকেটারদের ঈদের শুভেচ্ছা
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence