পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল

০৪ অক্টোবর ২০২৬, ১১:১১ AM
 অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন

অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন © সংগৃহীত

মোংলা পোর্ট পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর রাতে খুলনার জিরো পয়েন্ট থেকে ছয়টি ছাগল অ্যাম্বুলেন্সে করে মোংলায় নেওয়ার সময় ভিডিওটি ধারণ করা হয়। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক মো. শরীফুলের কাছ থেকে শুক্রবার (২ অক্টোবর) গাড়ির চাবি নিয়ে নিয়েছে পৌর কর্তৃপক্ষ।

জানা গেছে, ২৯ সেপ্টেম্বর রাতে খুলনার জিরো পয়েন্টে অ্যাম্বুলেন্সে ছাগল তোলার দৃশ্য দেখে একজন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। পরে ভিডিওটি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

স্থানীয় সূত্রের অভিযোগ, অ্যাম্বুলেন্সটি ব্যবহার করে এর আগেও রাতের বেলায় ছাগল পরিবহন করা হয়েছে। টাকার বিনিময়ে চালক শরীফুল নিয়মিত ছাগল পরিবহন করতেন বলেও অভিযোগ রয়েছে।

তবে অ্যাম্বুলেন্সের চালক শরীফুল এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহনের ঘটনা এটাই প্রথম। ছাগল পরিবহনের জন্য তিনি কোনো টাকা নেননি বলেও দাবি করেন।

ছাগল ব্যবসায়ী কসাই রশিদ বলেন, ‘আমি চুকনগর থেকে ছাগল কিনে জিরো পয়েন্টে আসি। সেখানে কোনো গাড়ি না পেয়ে অ্যাম্বুলেন্সকে সিগন্যাল দিয়ে থামিয়ে ৬টি ছাগল অ্যাম্বুলেন্সে করে মোংলায় নিয়ে আসি। এ বাবদ ড্রাইভারকে আমি কোনো টাকা দিইনি।’

রশিদের ভাষ্য অনুযায়ী, ছাগলগুলো তার কেনা এবং সেগুলো মোংলায় নিয়ে যাওয়ার জন্যই অ্যাম্বুলেন্সটি ব্যবহার করা হয়।

এদিকে, ঘটনার পর অ্যাম্বুলেন্সের চালক শরীফুলের কাছ থেকে গাড়ির চাবি নিয়ে নেয় পৌর কর্তৃপক্ষ। এ ঘটনায় পৌরসভার অ্যাম্বুলেন্সের ব্যবহার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও সমালোচনা চলছে।

এ বিষয়ে জানতে মোংলা পোর্ট পৌরসভার প্রশাসক শারমিন আক্তার সুমীর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি

বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কর্মী আটকের পর কর্মকর্তা-কর্মচারী…
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই বিমানের ধ্বংসাবশেষ মিলল সমুদ্রে, নিখোঁজ যাত্রীরা
  • ০৪ অক্টোবর ২০২৬
মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬
সার মজুত করায় পদ হারালেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর
  • ০৪ অক্টোবর ২০২৬
মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬