করোনা: ফ্রান্সে স্কুল বন্ধ ঘোষণা

০১ এপ্রিল ২০২১, ১১:১৯ AM
এমানুয়েল ম্যাক্রোঁ

এমানুয়েল ম্যাক্রোঁ © সংগৃহিত

ফ্রান্সে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী অন্তত তিন সপ্তাহ সব স্কুল বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। নতুন করে দেওয়া বিধিনিষেধের আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বুধবার টেলিভিশনে এ ঘোষণা দিয়েছেন। খবর বিবিসির।

ঘোষণায় এমানুয়েল ম্যাক্রোঁ বলেন, আগামী সপ্তাহ থেকে দূরশিক্ষণের মাধ্যমে দেশটির বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে।

ফ্রান্সের বর্তমান পরিস্থিতিকে ‘নাজুক’ বলে উল্লেখ করে এমানুয়েল ম্যাক্রোঁ বলেন, দেশর জন্য আগামী মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি এই মুহূর্তে পদক্ষেপ না নিই, তাহলে (পরিস্থিতির ওপর) নিয়ন্ত্রণ হারাব।

তিনি বলেন, একদিকে দেশবাসীকে করোনার টিকার আওতায় আনা, অন্যদিকে ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করার চেষ্টা- এই দুইয়ের মধ্যে প্রতিযোগিতা চলছে।

এর আগে চলতি মাসে ফ্রান্সের বিভিন্ন স্থানে লকডাউনের বিধিনিষেধ দেওয়া হয়েছিল। নতুন করে আরও বেশ কয়েকটি এলাকা লকডাউনের আওতায় নেওয়া হচ্ছে।

এ ছাড়া আগামী শনিবার থেকে ফ্রান্সে জরুরি প্রয়োজনীয় দোকানপাট ছাড়া অন্যান্য দোকান বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের নিজ নিজ বসতবাড়ি থেকে ১০ কিলোমিটারের চেয়ে দূরে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, সেখানে নতুন করে ৫৯ হাজার ৩৮ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। ফ্রান্সে এখন পর্যন্ত মোট ৪০ লাখ ৬০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ৯৫ হাজার ৪৯৫ জন।

মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬
সার মজুত করায় পদ হারালেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর
  • ০৪ অক্টোবর ২০২৬
মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬