করোনা সংক্রমণ রোধে মহারাষ্ট্রে রাত্রিকালীন কারফিউ

৩১ মার্চ ২০২১, ০৮:৪৮ AM

© সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রে কোভিড-১৯ সংক্রমণের রেকর্ড ঊর্ধ্বগতি মোকাবেলায় রাত্রিকালীন কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। শুক্রবার এক বিবৃতিতে রাজ্যজুড়ে রাতে কারফিউ জারির নির্দেশ দেওয়া হয় যা কার্যকর হচ্ছে রোববার থেকে। সন্ধ্যা ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত কার্যকর থাকবে এই কড়াকড়ি। খবর এনডিটিভির।

খবরে বলা হয়েছে, এ সময়সীমার মধ্যে জনসম্মুখে পাঁচজনের বেশি মানুষ সমবেত হতে পারবেন না। পার্ক, সমুদ্রতটে যাওয়ার ব্যাপারে রয়েছে নিষেধাজ্ঞা। নীতিমালা লঙ্ঘন করলে অর্থদণ্ড ভোগ করতে হবে।

মহারাষ্ট্র প্রশাসন জানিয়েছে, বস্তি এলাকাগুলো নয় বরং আবাসিক লোকালয়ে এবার সংক্রমণের হার বেশি। গেলো ক’দিন ধরেই দৈনিক গড়ে ভারতে ৬০ হাজারের মতো মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হচ্ছে।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় এক কোটি ২০ লাখ ৩৯ হাজার ২১০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৬১ হাজার ৮৮১ জনের।

মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬
সার মজুত করায় পদ হারালেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর
  • ০৪ অক্টোবর ২০২৬
মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬