করোনায় ব্রাজিলে একদিনে ৩৬৫০ মৃত্যু

২৭ মার্চ ২০২১, ০৫:৫৬ PM

© ফাইল ফটো

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনাভাইরাসে একদিনে মৃত্যুর নতুন রেকর্ড তৈরি হয়েছে। দেশটিতে শুক্রবার তিন হাজার ৬৫০ জন মারা গেছে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।

দেশটিতে মহামারি করোনা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ফেব্রুয়ারির পর থেকেই দেশটিতে একের পর এক মৃত্যুর নতুন রেকর্ড তৈরি হচ্ছে।

যুক্তরাষ্ট্রের পরেই বিশ্বে ব্রাজিলে সবচেয়ে বেশি লোক করোনায় মারা গেছে। এ সংখ্যা তিন লাখ সাত হাজারেরও বেশি।

গত দুই সপ্তাহে ব্রাজিলে প্রতিদিন গড়ে ২৪০০ জন করে লোক মারা যাচ্ছে যা জানুয়ারির তুলনায় তিনগুণ। মঙ্গলবার মারা গেছে তিন হাজার লোক।

ব্রাজিলে লোকজন সামাজিক দূরত্বের নিয়ম না মানায় এবং নতুন ধরনের করোনা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। নতুন ধরনের করোনা অনেক বেশি সংক্রামক ও মারাত্মক।

এ ছাড়া দেশটির টিকা কার্যক্রমও খুব ধীর গতিতে চলছে। দেশটির ২১ কোটি ২০ লাখ লোকের মধ্যে মাত্র পাঁচ দশমিক নয় শতাংশ লোক টিকার এক ডোজ গ্রহণ করেছে।

দেশটির বিশেষজ্ঞরা পরামর্শ হিসেবে লকডাউন ও মাস্ক পরার কথা বলছেন।

মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬
সার মজুত করায় পদ হারালেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর
  • ০৪ অক্টোবর ২০২৬
মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬