প্রেমিকাকে চমক দিতে ২ কি. মি. সড়কজুড়ে প্রেমপত্র (ভিডিও)

২৭ মার্চ ২০২১, ০২:০৬ PM

© সংগৃহীত

প্রেমে পড়লে মানুষ কত কিছুই না করে। কেউ রক্ত দিয়ে প্রেমপত্র লিখেন, কেউবা আবার নিজের শরীরে ফুটিয়ে তোলেন মনের মানুষের মুখ। তবে প্রেমিকাকে সারপ্রাইজ দিতে ভারতের মহারাষ্ট্রের এক ব্যক্তি যা করলেন, তাতে রীতিমত হইচই পড়ে গেছে।

প্রেমিকার উদ্দেশ্যে প্রায় ২ কিলোমিটার সড়কজুড়ে প্রেমপত্র লিখেছেন তিনি। খবর জিনিউজের।   

জানা গেছে, মহালাষ্ট্রের কোলহাপুর জেলার শিরোল তহসিলের ধরঙ্গুট্টি গ্রামের স্থানীয়রা সম্প্রতি ব্যস্ত সড়কে প্রেমপত্র লেখা দেখে অবাক হন। 

বিভিন্নভাবে প্রেমের গভীরতা বোঝাতে সড়কজুড়ে নানা কথা লেখা হয়েছে। যার মধ্যে রয়েছে  ‘I Love You’ এবং ‘I Miss You’সহ বিভিন্ন কথা।

সাদা অয়েল পেইন্ট ব্যবহার করে অজ্ঞাত ব্যক্তি তার প্রেমের বার্তাগুলো জয়সিংপুর থেকে ধরঙ্গুট্টি সড়কের প্রায় ২ কিলোমিটার জুড়ে লিখেছেন।

তবে প্রেম প্রকাশের এই অদ্ভুত ধরনের ছবি ও ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। কে এই প্রেমিক তা খুঁজতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬
সার মজুত করায় পদ হারালেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর
  • ০৪ অক্টোবর ২০২৬
মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬