যুক্তরাজ্যের বিরুদ্ধে চীনের নিষেধাজ্ঞা

২৬ মার্চ ২০২১, ১১:৫৪ AM

© সংগৃহীত

উইঘুর মুসলিমদের নিয়ে চীনের বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ এনে  যুক্তরাজ্যের চারটি প্রতিষ্ঠান ও ৯ জন ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। আজ শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে দেশটি।

বিবৃতিতে তারা জানায়, দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য জিনজিয়াংয়ের উইঘুর ও অন্য মুসলিমদের নিয়ে যুক্তরাজ্যের কয়েকটি প্রতিষ্ঠান ও বেশ কয়েকজন আইন প্রণেতা তথাকথিত মানবাধিকারের ধোয়া তুলে ভুয়া তথ্য ছড়াচ্ছে। এর পরিপ্রেক্ষিতে সরকার তাদের চীনের প্রবেশ ও দেশটির সঙ্গে ব্যবসায়ী লেনদেন নিষিদ্ধ করেছে। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘চীন জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়ন স্বার্থ রক্ষায় কঠোরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তাই যুক্তরাজ্যকে ভুল পথে এগিয়ে যাওয়ার বিষয়ে সতর্ক করছে। অন্যথায় যথাযথ প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হবে চীন।’

প্রসঙ্গত, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো দীর্ঘ দিন ধরে অভিযোগ করছে জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন চালাচ্ছে চীন। তবে, এই অভিযোগ অস্বীকার করে চীনের দাবি উগ্রবাদ মোকাবিলায় সেখানে ভোকেশনাল ট্রেনিং সেন্টার পরিচালনা করা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬
সার মজুত করায় পদ হারালেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর
  • ০৪ অক্টোবর ২০২৬
মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬