© সংগৃহীত
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা প্রদর্শনের সুযোগ দিতে ‘টি ২০ গোল্ড চা কোম্পানি’ নিবেদিত 'স্বাধীনতার ৫০-এর চেতনা' নামে একটি ইভেন্টের আয়োজন করছে ইন্টেলিজেন্ট মাইন্ডস।
এই ইভেন্টে উন্মুক্ত ক্যাটেগরিতে মোট ৩টি সেগমেন্ট থাকছে। প্রতিটি সেগমেন্টের বিজয়ীদের জন্য রয়েছে মূল্যবান বই, ক্রেস্ট, টি-শার্ট এবং সনদপত্র। ৩টি সেগমেন্ট হচ্ছে– মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড, মুজিব কুইজ এবং ফটোগ্রাফি।
আয়োজক প্রতিষ্ঠান ইন্টেলিজেন্ট মাইন্ডসের সভাপতি মহিবুর আলম মহিম বলেন, ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা সৃজনশীলতা ও প্রতিভা প্রকাশ করতে পারবে।
ইভেন্টে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে হবে, যা সম্পূর্ণ ফ্রি। রেজিস্ট্রেশনের ও সাবমিশনের শেষ তারিখ ২৭ মার্চ ২০২১। বিস্তারিত জানতে ভিজিট করুন-: fb.me/e/3rT30qeGj