উপাচার্যের ঘুম ভেঙে যায়, মসজিদের মাইকের শব্দ কমল

১৯ মার্চ ২০২১, ০৭:১৪ PM

© প্রতীকি ছবি

আজানের শব্দে ঘুম ভেঙে যাচ্ছে। মাথাব্যথা হচ্ছে। এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এই নালিশের পর মাইকের শব্দ কমিয়ে অর্ধেক করা হয়েছে। খবর ডয়েচে ভেলের।

ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছেন এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সঙ্গীতা শ্রীবাস্তব। ডিএম বা জেলাশাসকের কাছে নিজের সরকারি প্যাডে চিঠি লিখে নালিশ করেছেন, তার বাড়ির কাছের মসজিদ থেকে মাইকে ভোরের আজানের শব্দে তার ঘুম ভেঙে যাচ্ছে। তারপর অনেক চেষ্টা করেও ঘুম আসছে না। মাথাব্যথা করছে। এর প্রভাব তার কাজে গিয়ে পড়ছে। তিনি আদালতের রায় উদ্ধৃত করে বলেছেন, কোনো ধর্মই মাইক ব্যবহার করার কথা বলে না। তার দাবি ছিল, মাইক বন্ধ করতে হবে।

শুধু আজান নয়, রমজানের সময় সেহরি নিয়েও তিনি আপত্তি জানিয়েছিলেন। চিঠিতে তিনি লিখেছেন, ঈদের আগে রাত চারটের সময় যে সেহরি হয়, তার আওয়াজেও অন্য মানুষদের অসুবিধা হয়। তিনি এই চিঠি লিখেছিলেন মার্চে। কিন্তু সম্প্রতি সামাজিক মাধ্যমে চিঠির প্রতিলিপি প্রকাশিত হওয়ার পরই প্রবল বিতর্ক শুরু হয়। ঘটনা হলো, প্রশাসনের তরফ থেকে মসজিদ কর্তৃপক্ষকে বিষয়টি মিটিয়ে নেয়ার অনুরোধ জানানো হয়েছিল।

দ্য প্রিন্ট জানাচ্ছে, মসজিদের তরফ থেকে খালিলুর রহমান জানিয়েছেন, তারা দুইটি লাউডস্পিকার অন্যদিকে বসিয়েছেন। মাইকের ভলিউম পঞ্চাশ শতাংশ কম করে দিয়েছেন। ফলে এখন আর কোনো সমস্যা নেই। তাঁর মতে, প্রশাসনিক কর্তাদের না বলে, উপাচার্য যদি আগে তাদের জানাতেন, তা হলে অনেক আগেই তারা এই ব্যবস্থা নিতে পারতেন।

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
এবছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে যারা
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬