জনসম্মুখে প্রপোজ করায় বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার প্রেমিক-প্রেমিকা

১৩ মার্চ ২০২১, ০৩:২২ PM
বহিষ্কৃত তরুণ-তরুণী

বহিষ্কৃত তরুণ-তরুণী © ফাইল ফটো

জনসম্মুখে বিয়ের প্রস্তাব দিয়ে বিপাকে পড়েছেন দুই তরুণ-তরুণী। পাকিস্তানের লাহোর বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই শিক্ষার্থীর বিয়ের প্রস্তাবের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া ভিডিওর জের ধরে তাদের বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানায়, এ ঘটনায় শুক্রবার (১১ মার্চ) তাদের বহিষ্কার করেছে লাহোর।

এর আগে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী জনসম্মুখে হাঁটু গেড়ে বসে এক ছাত্রকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। তাদের দুজনের হাতের ফুলের তোড়া। সেই দৃশ্য দেখে তাদের আশপাশের শিক্ষার্থীরাও আন্দন্দে মেতেছেন। তারা তালি বাজিয়ে ও হইহুল্লোর করে দুজনকে অভিনন্দন জানাচ্ছে।

জানা গেছে, এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। পরে সেটি নজরে পড়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরও। এরপরই শুক্রবার বৈঠকে বসে বিশ্ববিদ্যালয়ের বিশেষ শৃঙ্খলা কমিটি। সেখানেই তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডেইলি পাকিস্তান জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন ভঙ্গের দায়ে তাদের বরখাস্ত করা হয়েছে।

 

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
এবছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে যারা
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬