হুইলচেয়ারে বসে হাসপাতাল ছাড়লেন মমতা

১২ মার্চ ২০২১, ১১:৪৮ PM
মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায় © সংগৃহীত

হাসপাতাল থেকে ছাড়া পেলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। বের হওয়ার সময় দেখা যায় হুইলচেয়ারে বসে আছেন মমতা। 

বুধবার নন্দীগ্রামে প্রচারে গিয়ে আঘাত পান মমতা। বিকেলে ওই ঘটনার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে তড়িঘড়ি চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়।

এসএসকেএম হাসপাতালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় জানান, মমতার পায়ের প্লাস্টার করা হয়েছে। সাত দিন পরে আবার তাকে পরীক্ষা করে দেখা হবে।  যদিও তাকে আরও দু’দিন হাসপাতালে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু উনি নিজেই অনুরোধ করেছেন ছুটির জন্য। তাই সব দিক বিবেচনা করে মমতাকে ছুটি দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রী এসএসকেএম হাসপাতালের বিছানা থেকে এক ভিডিও বার্তায় জানিয়েছিলেন, দ্রুত রাজনৈতিক কাজে ফিরতে চান তিনি। প্রয়োজনে হুইলচেয়ার ব্যবহার করবেন। তবে হাসপাতাল সূত্র জানাচ্ছে, বাড়ি ফিরলেও এখনই সক্রিয়ভাবে রাজনৈতিক কার্যকলাপ শুরু করতে পারবেন না তিনি। আগামী কয়েকদিন বাড়িতে থেকেই চিকিৎসা করাতে হবে তাকে। তৃণমূল সূত্রে জানা গেছে, সেক্ষেত্রে আগামী শনিবার অথবা সোমবার থেকে রাজনৈতিক কর্মসূচি শুরু করতে পারেন মমতা।

সূত্র: আনন্দবাজার।

 

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
এবছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে যারা
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬