এবার সামরিক বাহিনীতে নিয়োগ পাবেন সৌদি নারীরা

২১ ফেব্রুয়ারি ২০২১, ০৯:০১ PM

© সংগৃহীত

সৌদি আরবে এখন থেকে পুরুষের পাশাপাশি নারীরাও সশস্ত্র বাহিনীতে যোগ দিতে পারবেন। আজ রোববার রাষ্ট্রীয় নিয়োগ পোর্টালে সশস্ত্র বাহিনীর জন্য বিজ্ঞপ্তিতে নারী ও পুরুষের আবেদনের সুযোগ রাখা হয়েছে। আরব নিউজ এ তথ্য জানিয়েছে।

দেশটির সেনাবাহিনী, রাজকীয় সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী, রাজকীয় সৌদি নৌ বাহিনী, রাজকীয় সৌদি কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনী ও সশস্ত্র বাহিনীর মেডিকেল সার্ভিসে সৈনিক থেকে সার্জেন্ট পদমর্যাদায় জনবল নিয়োগ দেওয়া হবে। নির্দিষ্ট শর্ত অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ায় উত্তীর্ণ হতে হবে সব আবেদনকারীকে।

তবে নারীদের ক্ষেত্রে আলাদা কিছু মানদণ্ড দেওয়া হয়েছে। নারী আবেদনকারীদের অবশ্যই ২১ ও ৪০ বছর বয়সের মধ্যে হতে হবে। আর উচ্চতা থাকতে হবে ১৫৫ সেন্টিমিটার। তারা কোনো সরকারি কর্মকর্তা হতে পারবেন না। যারা বিবাহিত ও সৌদি নাগরিক নন—তারা এতে আবেদন করতে পারবেন না।

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের জামিন ঘিরে বিএনপি-জামায়াতপন্থী…
  • ০৪ অক্টোবর ২০২৬
জেলের পায়ুপথে ঢুকে পড়ল বাইম মাছ, জীবিত বের করলেন চিকিৎসকরা
  • ০৪ অক্টোবর ২০২৬
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সৈকতের সিদ্ধান্ত নিয়ে কেন এত বিতর…
  • ০৪ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি আকিজ গ্রপে, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিআইজি-এসপিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি
  • ০৪ অক্টোবর ২০২৬