বাংলাদেশের সঙ্গে গভীর সম্পর্কের আশাবাদ বাইডেনের

২০ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০৮ PM
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন © সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সুগভীর করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. সহিদুল ইসলামের পরিচয়পত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণকালে বাইডেন এ আশাবাদ ব্যক্ত করেন।

আজ শনিবার ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্ট বাইডেন গত ১৭ ফেব্রুয়ারি স্বাক্ষরিত আনুষ্ঠানিক গ্রহণপত্রে নতুন রাষ্ট্রদূতকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানান এবং দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুগভীর করতে একযোগে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের আশাবাদ ব্যক্ত করেন।

মহামারি কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্র সরকার নতুন রাষ্ট্রদূত কর্তৃক প্রেসিডেন্ট বরাবর সরাসরি পরিচয়পত্র প্রদানের প্রথাগত আনুষ্ঠানিক আয়োজন হতে বিরত থাকছেন।

প্রেসিডেন্ট কর্তৃক পরিচয়পত্র গ্রহণের বিষয়টি ‘পেপার-বেইজড’ প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের জামিন ঘিরে বিএনপি-জামায়াতপন্থী…
  • ০৪ অক্টোবর ২০২৬
জেলের পায়ুপথে ঢুকে পড়ল বাইম মাছ, জীবিত বের করলেন চিকিৎসকরা
  • ০৪ অক্টোবর ২০২৬
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সৈকতের সিদ্ধান্ত নিয়ে কেন এত বিতর…
  • ০৪ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি আকিজ গ্রপে, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিআইজি-এসপিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি
  • ০৪ অক্টোবর ২০২৬