আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা একাডেমির নানান কর্মসূচি

১৮ ফেব্রুয়ারি ২০২১, ১২:১২ PM

© ফাইল ফটো

মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা একাডেমি বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। আগামী রবিবার (২১ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খানের সভাপতিত্তে¦ এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞতিতে বলা হয়, একুশে ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলা একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও মহান ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।

এছাড়া সকাল ১১টায় একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ‘অমর একুশে বক্তৃতা ২০২১’ এবং ‘কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার ২০২১’ প্রদান করা হবে।

এ কর্মসূচিতে স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। এছাড়াও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য-স্মারক তালিকায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ: “একটি সামাজিক ও যোগাযোগতাত্ত্বিক বিশ্লেষণ” শীর্ষক একুশে বক্তৃতা-২০২১ প্রদান করবেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের জামিন ঘিরে বিএনপি-জামায়াতপন্থী…
  • ০৪ অক্টোবর ২০২৬
জেলের পায়ুপথে ঢুকে পড়ল বাইম মাছ, জীবিত বের করলেন চিকিৎসকরা
  • ০৪ অক্টোবর ২০২৬
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সৈকতের সিদ্ধান্ত নিয়ে কেন এত বিতর…
  • ০৪ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি আকিজ গ্রপে, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিআইজি-এসপিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি
  • ০৪ অক্টোবর ২০২৬