ভারতের পশ্চিমবঙ্গ

শিক্ষার্থীদের করোনা হলে স্কুল দায়ী নয়, মুচলেকা নিয়ে শুরু ক্লাস

১৩ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩৮ AM
শুক্রবার থেকে ভারতের পশ্চিমবঙ্গে ক্লাস শুরু হয়েছে

শুক্রবার থেকে ভারতের পশ্চিমবঙ্গে ক্লাস শুরু হয়েছে © ইন্টারনেট

করোনা মহামারির কারণে গত ১১ মাস সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর ভারতের পশ্চিমবঙ্গে ফের ক্লাস শুরু হয়েছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) থেকে ওই অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস নিয়েছেন শিক্ষকরা। প্রথম দিনে স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তবে শিক্ষার্থীদের করোনা হলে তার দায় স্কুলের নয়, এই মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।

কয়েকজন শিক্ষার্থীর বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, করোনাকালে ঘরে বসে অনলাইন ক্লাস করতে করতে তারা ক্লান্ত হয়ে পড়েছেন। এখন ক্লাসে এসে তাদের ভালো লাগছে। রাজ্যের শিক্ষামন্ত্রী ড. পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, স্কুল খোলা থাকবে। সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতির হার ছিল প্রায় ১০০ শতাংশ।

প্রাথমিকভাবে ওপরের ক্লাসের শিক্ষাকার্যক্রম শুরু হলেও ধাপে ধাপে প্রাথমিক বিদ্যালয়সহ অন্য শিক্ষাপ্রতিষ্ঠানও খুলে দেবে। তবে, বিভিন্ন স্কুল ঘুরে দেখা যায়, ক্লাসরুমগুলোর চেহারায় আমূল পরিবর্তন এসেছে।

টানা বেঞ্চের বদলে সিঙ্গল ডেস্কর ব্যবস্থা হয়েছে। অনেক জায়গায় বসেছে স্যানিটাইজেশন ওয়াল। ছাত্র-ছাত্রীদের করোনা হলে তার দায় স্কুলের নয়, এই মর্মে মুচলেকাও দিতে হচ্ছে অভিভাবকদেরকে। তবে তাতেও তাদের আপত্তি নেই বলে জানানো হয়েছে।

ঈদের দিনে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৬
  • ২১ মার্চ ২০২৬
ঈদুল ফিতরের পরের দুদিন রোজা রাখা যাবে?
  • ২১ মার্চ ২০২৬
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ২৩২ বন্দী পেল ঈদের নতুন পোশাক
  • ২১ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্র ইরানে স্থল হামলার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে
  • ২১ মার্চ ২০২৬
ঈদের দিনে পথচারী বাঁচাতে গিয়ে বাস উল্টে নিহত ১, আহত অন্তত ২০
  • ২১ মার্চ ২০২৬
ফুল-ফ্রি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ দক্ষিণ কোরিয়ায়, আবেদন…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence