‘পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশের পাখিও ঢুকতে পারবে না’

১১ ফেব্রুয়ারি ২০২১, ১১:২৬ PM
 অমিত শাহ

অমিত শাহ © ফাইল ফটো

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ বলেছেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে সীমান্ত দিয়ে ‘কোনো মানুষ দূরে থাক, একটা পাখিও ঢুকতে পারবে না’।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দেশটির পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে রাজ্যে রাজনৈতিক সফরে এসে বাংলাদেশ থেকে ভারতে কথিত অনুপ্রবেশের বিষয়ে এ মন্তব্য করেন তিনি।

জনসভা দুটোয় জনতার উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, অনুপ্রবেশ নিয়ে কি আপনারা বিরক্ত, বলুন? আর মমতা ব্যানার্জি কি কখনো এই অনুপ্রবেশ ঠেকাতে পারবেন? রাজ্যে ক্ষমতার পরিবর্তন এলেই অনুপ্রবেশ বন্ধ হবে। দেখে নেবেন, বিজেপি সরকার গড়লে সীমান্ত দিয়ে মানুষ তো দূরে থাক, একটা পাখিও ঢুকতে পারবে না।

জনসভা দুটো এ বিজেপি নেতা স্পষ্ট করেন যে, বাংলাদেশ থেকে কথিত অনুপ্রবেশের ভোট বিজেপির জন্য বিশাল এক রাজনৈতিক হাতিয়ার হতে যাচ্ছে।

সূত্র : বিবিসি বাংলা

এনসিএলের সূচিতে পরিবর্তন বিসিবির
  • ০৪ অক্টোবর ২০২৬
দোকান খোলা রাখার সময়সূচি পরিবর্তনের প্রস্তাব দিয়ে মন্ত্রণাল…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেজর (অব.) আখতারের মুক্তি না দিলে রেমিট্যান্স শাটডাউনের হুম…
  • ০৪ অক্টোবর ২০২৬
স্যাটেলাইট ব্যবস্থা ঠেকালে পূর্ণমাত্রার মহাকাশযুদ্ধের হুঁশি…
  • ০৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি…
  • ০৪ অক্টোবর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬