মেজর (অব.) আখতারের মুক্তি না দিলে রেমিট্যান্স শাটডাউনের হুমকি দিল জামায়াত

০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ PM , আপডেট: ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ PM
রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার © ভিভিও থেকে নেওয়া

মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের মুক্তি না দিলে রেমিট্যান্স শাটডাউনের হুমকি দিয়েছে জামায়াতে ইসলামী।

আজ রবিবার বিকেলে মগবাজার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

জানা গেছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিতের মামলায় জামায়াত নেতা ও অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের আজ জামিন নামঞ্জুর করেছেন আদালত। তাকে পাঠানো হয়েছে কারাগারে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে, মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন শুনানিকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের আইনজীবীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে এজলাসের ভেতরে ও বাইরে দফায় দফায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা।

বিস্তারিত আসছে...

ট্যাগ: জামায়াত
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে ব্যর্থতা নিয়ে যা বলছেন ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ০৪ অক্টোবর ২০২৬
দাম বাড়ল অটোগ্যাসেরও
  • ০৪ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভার শিডিউল প্রকাশ, দেখুন এখানে
  • ০৪ অক্টোবর ২০২৬