কেরালায় স্কুল খোলার পর ১৮৯ শিক্ষার্থী করোনায় আক্রান্ত

১০ ফেব্রুয়ারি ২০২১, ০৩:০৮ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

ভারতের কেরালা রাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর দুটি স্কুলের দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই ঘটনার পর ওই শিক্ষাপ্রতিষ্ঠান দুটি বন্ধ করে দেয় রাজ্য সরকার।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্প্রতি দশম থেকে দ্বাদশ শ্রেণিতে পড়ুয়াদের জন্য স্কুল খুলে দেয়ার অনুমতি দেয় রাজ্য সরকার। এর পরই মালাপ্পুরাম জেলার দুটি স্কুলের দশম শ্রেণির ১৮৯ জন শিক্ষার্থী এবং ৭০ জন শিক্ষক ও কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

এ দুটি স্কুলের সব শিক্ষার্থী, শিক্ষক ও স্কুলের কর্মকর্তা ও কর্মচারীর করোনা টেস্ট করা হয়েছিল। এতজন কীভাবে করোনায় আক্রান্ত হলেন বা করোনা সবার মধ্যে ছড়িয়ে পড়ল, তা খতিয়ে দেখছেন রাজ্যের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

গত বছর জানুয়ারি মাসে কেরালাতেই ভারতের প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল। এরপর ভারতের করোনার ছড়িয়ে পড়লে কেরালার করোনা মোকাবিলার ধরন সাড়া ফেলেছিল। সেই রাজ্যেই স্কুল খোলার পর এমন পরিস্থিতি হলো।

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের জামিন ঘিরে বিএনপি-জামায়াতপন্থী…
  • ০৪ অক্টোবর ২০২৬
জেলের পায়ুপথে ঢুকে পড়ল বাইম মাছ, জীবিত বের করলেন চিকিৎসকরা
  • ০৪ অক্টোবর ২০২৬
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সৈকতের সিদ্ধান্ত নিয়ে কেন এত বিতর…
  • ০৪ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি আকিজ গ্রপে, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিআইজি-এসপিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি
  • ০৪ অক্টোবর ২০২৬