মরক্কোয় পানিতে ডুবে ২৮ জনের মৃত্যু

০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৩:২২ PM
দুর্ঘটনার কবলে পড়া কারখানা

দুর্ঘটনার কবলে পড়া কারখানা © ফাইল ফটো

মরক্কোয় পানিতে ডুবে ২৮ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার সকালে তাঞ্জিয়ের শহরের একটি ভবনের ভূগর্ভস্থ তলার কারখানার বৃষ্টির পানিতে ডুবে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।

দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ওই কারখানায় খুব কম টাকায় শ্রমিকদের দিয়ে হাড়ভাঙা পরিশ্রম করানো হতো। কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে জলাবদ্ধতা সৃষ্টি হলে ওই ভবনের বেজমেন্ট পানিতে তলিয়ে যায়। পানি জমে তিন মিটার উচ্চতা পর্যন্ত পৌঁছে যাওয়ার পর ওই কারখানাটি ডুবে যায়।

এ পর্যন্ত ২৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১৭ জনকে জীবিত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই কারখানার মালিককে মঙ্গলবার গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, কারখানাটিতে মোট কতজন লোক ছিল তা স্পষ্ট হওয়া যায়নি। মৃতদের সবার বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে।

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের জামিন ঘিরে বিএনপি-জামায়াতপন্থী…
  • ০৪ অক্টোবর ২০২৬
জেলের পায়ুপথে ঢুকে পড়ল বাইম মাছ, জীবিত বের করলেন চিকিৎসকরা
  • ০৪ অক্টোবর ২০২৬
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সৈকতের সিদ্ধান্ত নিয়ে কেন এত বিতর…
  • ০৪ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি আকিজ গ্রপে, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিআইজি-এসপিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি
  • ০৪ অক্টোবর ২০২৬