ভারতে হিমবাহ ধসে বাড়ছে মৃতের সংখ্যা, নিখোঁজ ১৭০ জন

০৮ ফেব্রুয়ারি ২০২১, ১১:২৮ AM
ভারতের উত্তরাখণ্ডে হিমবাহ ধসের ঘটনায় মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে

ভারতের উত্তরাখণ্ডে হিমবাহ ধসের ঘটনায় মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে © এইসময়

প্রকৃতির কাছে ফের অসহায় আত্মসমর্পণ। ভারতের উত্তরাখণ্ডে হিমবাহ ধসের ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে। প্রবল বেগে বরফগলা পানির সঙ্গে কাদা, পাথর, নুড়ির স্রোত পাহাড় বেয়ে নেমে এসে ভাসিয়ে নিয়ে যায় সর্বস্ব। সেখানকার তপোবন ও করণপ্রয়াগের বিভিন্ন অঞ্চল থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিঁখোজ রয়েছেন কমপক্ষে ১৭০ জন। উদ্ধারকর্মীদের সঙ্গে বিমান বাহিনী ও নৌবাহিনীর সদস্যরাও কাজ করছেন।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এর আগে রোববার হিমবাহের স্রোতে চামোলির জোশীমঠে টানেলের মুখ বন্ধ হয়ে যাওয়া সত্ত্বেও অবিশ্বাস্যভাবে জীবিত উদ্ধার করা সম্ভব হয় ১৬ জনকে। এখনও আশায় বুক বেঁধে রয়েছেন নিখোঁজদের পরিবার। আজ সকালে দ্বিতীয় টানেলের মুখ পরিষ্কার করে আটকে পড়া বাকি মানুষদের উদ্ধারের চেষ্টা করছে উদ্ধারকর্মীরা। প্রায় ৩০ জনেরও বেশি মানুষ টানেলে আটকে থাকার খবর মিলেছে।

উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার সাধারণ মানুষের কাছে প্যানিক না ছড়িয়ে শান্ত থাকার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, হিমবাহের স্রোতের সঙ্গে নেমে আসা বিপুল পরিমাণ বোল্ডার ও নুড়ি পাথরের ঘায়ে তপোবনের রৌনি পাওয়ার প্রজেক্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। সেখানে দুই প্রকল্পের কাজ চলছিল। আচমকা ঘটা এই বিপর্যয়ে খোঁজ মিলছে না সেখানকার ১৫৩ জন শ্রমিকের। দ্রুত উদ্ধারের চেষ্টার সর্বশক্তি দিয়ে কাজ করছেন উদ্ধারকারীরা।

রাতেও প্রাণের সন্ধান পাওয়ার আশায় কাজে লাগানো হয় পুলিশ কুকুরকে। আকাশপথে উদ্ধারকাজে নেমেছে বিমানসেনারা। রয়েছে হেলিকপ্টারও। বিধ্বস্ত অঞ্চলে সরবরাহ করা হচ্ছে ত্রাণ সামগ্রী। এর আগে শনিবার রাতেই জারি করা হয়েছিল সতর্কবার্তা। ৪-৬ ফেব্রুয়ারি তিনদিন ধরে ওই এলাকায় চলে বৃষ্টিপাত, সঙ্গে তুষারপাত। তারপরই গতকাল রাত ১০ টা ৫৫ মিনিটে ভেঙে পড়ে জোশীমঠে নন্দাদেবীর হিমবাহ।

রবিবার সকালে সে ধস আরও ভয়াবহ আকার নেয়। হিমবাহ ভেঙে পড়ার পর প্রবল তোড়ে পানি নেমে আসতে শুরু করে। চামোলি জেলার তপোবন এলাকার রানি গ্রামে ঋষিগঙ্গা বিদ্যুৎ প্রকল্পের উপর হিমবাহ ভেঙে পড়ার ফলে জলে ভেসে গেছে আশেপাশের বাড়িসহ গোটা এলাকা।

এদিকে মৃতদের পরিবারকে ৪ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। আরও দুই লাখ রুপি ক্ষতিপূরণের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুরুতর আহতদেরও ৫০ হাজার রুপি করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের জামিন ঘিরে বিএনপি-জামায়াতপন্থী…
  • ০৪ অক্টোবর ২০২৬
জেলের পায়ুপথে ঢুকে পড়ল বাইম মাছ, জীবিত বের করলেন চিকিৎসকরা
  • ০৪ অক্টোবর ২০২৬
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সৈকতের সিদ্ধান্ত নিয়ে কেন এত বিতর…
  • ০৪ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি আকিজ গ্রপে, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিআইজি-এসপিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি
  • ০৪ অক্টোবর ২০২৬