আজ রোজ ডে, প্রিয়জনকে গোলাপ উপহার দিন

০৭ ফেব্রুয়ারি ২০২১, ০১:১১ PM
আজ বিশ্ব রোজ ডে

আজ বিশ্ব রোজ ডে © ইন্টারনেট

আজ থেকে শুরু হয়েছে ভালোবাসার সপ্তাহ। প্রতিবছর ফেব্রুয়ারি মাসের ৭ তারিখে ‘রোজ ডে’ দিয়ে এই ভালোবাসার সপ্তাহ শুরু হয়। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে এই সপ্তাহ শেষ হয়। এ দিনে অনেকে প্রিয়জনকে একগুচ্ছ গোলাপ দিয়ে ভালোবাসার সপ্তাহ শুরু করেন।

প্রতিবছর ফেব্রুয়ারির এই দিনে ভিড় বাড়ে ফুলের দোকানগুলোয়। বিশেষ করে রাজধানীর শাহবাগের ফুলের দোকানগুলোয় ভিড় থাকে চোখে পড়ার মতো। ফুলের দোকানের সামনে দিয়ে হেঁটে গেলে সবারই ইচ্ছে হয় লাল গোলাপ কিনে প্রিয় মানুষটিকে উপহার দিতে। ভালোবাসার ভাষা বুঝতে ও প্রিয়জনকে বোঝাতে পারে এই লাল গোলাপ।

প্রেমিক-প্রেমিকা বা কোনো প্রিয়জন, হাতে একগুচ্ছ গোলাপ দেয়ার দিন আজই। লাল ছাড়াও হলুদ, সাদা, গোলাপি- সব রঙের সঙ্গেই বদলে যায় এর ভাষা ও আবেদন।

জানা যায়, এই দিবসটির নামকরণ করেন ডেনমার্কের রানি আলেকজান্দ্রা। তার ৫০তম বিবাহবার্ষিকীতে লন্ডনে এলে সেখানকার অধিবাসীরা আলেকজান্দ্রাকে হাজার হাজার লাল গোলাপ দিয়ে অভ্যর্থনা জানান। তিনি এত গোলাপ দেখে হতবাক হয়ে যান! তখন তিনি সিদ্ধান্ত নেন, গোলাপ বিক্রি করে তার টাকা দিয়ে দরিদ্র, অসুস্থ মানুষদের দিকে সেবা ও ভালোবাসার হাত বাড়িয়ে দেবেন। এভাবে লাল গোলাপ দিয়ে মানুষের মুখে হাসি ফোটাতে পালিত হয় ‘রোজ ডে’।

দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
close