ছাত্রীকে ধর্মান্তরিত করার অভিযোগে শিক্ষক গ্রেফতার

০৬ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

এক ছাত্রীকে ধর্মান্তরিত করতে চাওয়ার অভিযোগে এক শিক্ষকে গ্রেফতার করেছে পুলিশ। ওই শিক্ষকের নাম আমন। ভারতের উত্তরপ্রদেশের মীরাটে এই ঘটনা ঘটে। খবর সংবাদ প্রতিদিন।

সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, আমনের কাছে পড়তে আসতেন ওই ছাত্রী। এক পর্যায়ে দু’জনের মধ্যে ঘনিষ্ট সম্পর্ক তৈরি হয়। বিষয়টি জানাজানি হলে ওই ছাত্রীকে তার সাথে পালিয়ে যাওয়ার পরামর্শ দেন আমন। ধর্ম পাল্টে তাকে বিয়ে করার জন্য চাপ দিতে থাকেন আমন।

ওই ছাত্রী রাজি না হলে তার ভাইকে মেরে ফেলার হুমকি দেয় ওই শিক্ষক। এক পর্যায়ে ভয়ে আমনের সাথে পালিয়ে যায় সে। এর পর দিল্লির একটি মসজিদে তাকে ধর্মান্তরিত করার চেষ্টা করে আমন। তখন পুলিশ তাকে গ্রেফতার করে।

ওই ছাত্রী জানান, আমন তাকে জোর করে দিল্লির এক মসজিদে নিয়ে গিয়ে ধর্মান্তরিত করতে চেয়েছিলেন।

স্থানীয় পুলিশ বলছে, আমরা অভিযুক্তকে গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে ‘লাভ জেহাদ’ আইনে মামলা হবে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের জামিন ঘিরে বিএনপি-জামায়াতপন্থী…
  • ০৪ অক্টোবর ২০২৬
জেলের পায়ুপথে ঢুকে পড়ল বাইম মাছ, জীবিত বের করলেন চিকিৎসকরা
  • ০৪ অক্টোবর ২০২৬
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সৈকতের সিদ্ধান্ত নিয়ে কেন এত বিতর…
  • ০৪ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি আকিজ গ্রপে, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিআইজি-এসপিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি
  • ০৪ অক্টোবর ২০২৬