অনলাইনে ক্লাস করতে ছাত্রীকে ল্যাপটপ দিলেন প্রতিমন্ত্রী

০৬ ফেব্রুয়ারি ২০২১, ১২:১৭ PM

© সংগৃহীত

দেশের করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর গত বছরের মার্চ থেবে বন্ধ রয়েছে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। এরপর থেকে সশরীরে শ্রেণি পাঠদান বন্ধ থাকলেও টিভি, রেডিও, স্মার্টফোন, ল্যাপটপ আর কম্পিউটারের মাধ্যমে বিকল্প পদ্ধতিতে পাঠদান প্রক্রিয়া অব্যাহত রাখার চেষ্টা চালানো হচ্ছে।

কিন্তু বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট বিবেচনায় অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু জোরালো সমস্যা রয়েছে। ডিভাইস স্বল্পতার কারণে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের অনলাইনে পাঠদান যে ব্যাহত হচ্ছে তা বেসরকারি বিভিন্ন সংস্থার জরিপেও উঠে আসছে।

তেমনি একজন স্নাতক পড়ুয়া ছাত্রী মারিয়া ইসলাম সুপ্তি। ল্যাপটপ না থাকায় অনলাইনে ক্লাসে অংশ নিতে বেশ সমস্যা পড়েছিলেন সুপ্তি। পরে বিষয়টি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদকে অবহিত করলে তিনি ওই ছাত্রীকে একটি ল্যাপটপের ব্যবস্থা করে দেন।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) প্রতিমন্ত্রী তার ফেসবুক পেজে লিখেছেন, “মারিয়া ইসলাম সুপ্তি স্নাতক তৃতীয় বর্ষে পড়ছে। করোনা ভাইরাস মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় তাদের নিয়মিত ক্লাস হচ্ছে অনলাইনে। বীর মুক্তিযোদ্ধার সন্তান সুপ্তি একদিন আমার কাছে এসে জানিয়েছিল অনলাইনে ক্লাস করার জন্য একটি ল্যাপটপ হলে তার ক্লাসের সুবিধা হয়।

“সুপ্তি অনলাইনে ক্লাস করার জন্য আজ একটি ল্যাপটপ পেয়েছে। কোন মানুষের তৃপ্তির হাসি দেখার মত আনন্দ আর কোন কিছুতেই নেই। সুপ্তির জন্য শুভ কামনা রইলো।”

এনসিএলের সূচিতে পরিবর্তন বিসিবির
  • ০৪ অক্টোবর ২০২৬
দোকান খোলা রাখার সময়সূচি পরিবর্তনের প্রস্তাব দিয়ে মন্ত্রণাল…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেজর (অব.) আখতারের মুক্তি না দিলে রেমিট্যান্স শাটডাউনের হুম…
  • ০৪ অক্টোবর ২০২৬
স্যাটেলাইট ব্যবস্থা ঠেকালে পূর্ণমাত্রার মহাকাশযুদ্ধের হুঁশি…
  • ০৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি…
  • ০৪ অক্টোবর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬