স্কুলে ধর্মীয় পোশাকের বাধ্যবাধকতা তুলে দিল ইন্দোনেশিয়া

০৫ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৫৩ PM

© সংগৃহীত

ধর্মীয় পোশাক নিয়ে বিতর্কের পর স্কুলে বাধ্যগত ধর্মীয় পোশাক পরাকে নিষিদ্ধ ঘোষণা করেছে ইন্দোনেশিয়া। এর আগে দেশটিতে স্কুলে ধর্মীয় পোশাক পরা বাধ্যতামূলক ছিল। এক খ্রিস্টান ছাত্রীকে ক্লাসে হিজাব পরতে জোর করার ঘটনা আলোচনায় আসার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। -খবর বিবিসির

শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত বুধবার ওই নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি ডিক্রি সই হয়। ডিক্রিতে সরকার ইন্দোনেশিয়ার স্কুল কর্তৃপক্ষকে নিজ নিজ স্কুল থেকে সব ধরনের কট্টর নিয়ম তুলে নিতে ৩০ দিনের সময় বেঁধে দিয়েছে। যেসব স্কুল সরকারের আদেশ মানবে না তাদের নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।

ইন্দোনেশিয়ার শিক্ষা ও সংস্কৃতিমন্ত্রী নাদিম মাকারিম বলেন, কেউ তার নিজের পছন্দ ‍অনুযায়ী ধর্মীয় পোশাক পরতেই পারেন, এটা তার ব্যক্তিগত অধিকার। কোনোভাবেই স্কুল এ বিষয়ে সিদ্ধান্ত দিতে পারে না।

দেশটির পাদাং শহরের একটি কারিগরি স্কুলের এক ছাত্রীকে হিজাব পরতে বারবার জোর করার পর ঘটনাটি সম্প্রতি জাতীয় পর্যায়ে আলোচনায় আসে।

ছাত্রীটি হিজাব পড়তে অস্বীকৃতি জানালে তার অভিভাবকদের স্কুলে তলব করা হয়। অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের সেই ভিডিও গোপনে ধারণ করেন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেন। ভিডিওটি ছড়িয়ে পড়লে অনলাইনে ব্যাপক সমালোচনা তৈরি হয়।

এনসিএলের সূচিতে পরিবর্তন বিসিবির
  • ০৪ অক্টোবর ২০২৬
দোকান খোলা রাখার সময়সূচি পরিবর্তনের প্রস্তাব দিয়ে মন্ত্রণাল…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেজর (অব.) আখতারের মুক্তি না দিলে রেমিট্যান্স শাটডাউনের হুম…
  • ০৪ অক্টোবর ২০২৬
স্যাটেলাইট ব্যবস্থা ঠেকালে পূর্ণমাত্রার মহাকাশযুদ্ধের হুঁশি…
  • ০৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি…
  • ০৪ অক্টোবর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬