কৃষক বিক্ষোভ নিয়ে টুইট, গ্রেটার বিরুদ্ধে ভারতে মামলা

০৫ ফেব্রুয়ারি ২০২১, ১০:১০ AM

© সংগৃহীত

ভারতের চলমান কৃষক বিক্ষোভ নিয়ে টুইটারে মন্তব্যের জেরে জলবায়ু আন্দোলনের কর্মী সুইডিশ কিশোরী গ্রেটা থানবার্গের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। অপরাধমূলক ষড়যন্ত্র এবং ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে দিল্লি পুলিশ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) জলবায়ু আন্দোলনের এই কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে। খবর এনডিটিভির।

ভারতের কৃষি সংস্কার আইনের বিরুদ্ধে দেশটির কৃষকদের গত কয়েক মাসের টানা বিক্ষোভ-প্রতিবাদের সমর্থনে টুইট করেছিলেন গ্রেটা। গত নভেম্বরের শেষের দিকে শুরু হওয়া ভারতের এই কৃষক বিক্ষোভ যে আন্তর্জাতিক পরিমণ্ডলে মনযোগ আকর্ষণে সক্ষম হয়েছে গ্রেটার টুইটে তা পরিষ্কার হয়েছে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাতে ক্যারিবীয় অঞ্চলের দেশ বারবাডোসের বিখ্যাত পপ স্টার রিহান্না ভারতের কৃষক বিক্ষোভ নিয়ে টুইট করার পর ১৮ বছরের গ্রেটাও একই পথে হাঁটেন। দিল্লির অদূরে কৃষকদের বিক্ষোভস্থলে ভারতের ক্ষমতাসীন সরকারের ইন্টারনেট সংযোগ স্থগিত ও কড়াকড়ি নিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের একটি প্রতিবেদন টুইটে জুড়ে দিয়ে রিহান্না লেখেন, আমরা ভারতে কৃষকদের বিক্ষোভে সংহতি প্রকাশ করে তাদের পাশে দাঁড়াচ্ছি।

এর পরপরই সুইডেনের জয়বায়ু আন্দোলনের কর্মী গ্রেটা থানবার্গ এক টুইট বার্তায় ভারতের কৃষক বিক্ষোভে সমর্থন জানানোর উপায় বাতলে দেন। একই সঙ্গে আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি ভারতীয় কৃষকদের বিক্ষোভের সমর্থনে সুইডেনে ভারতীয় দূতাবাসের কাছে সমাবেশ আয়োজনের ঘোষণা দেন তিনি।

এনসিএলের সূচিতে পরিবর্তন বিসিবির
  • ০৪ অক্টোবর ২০২৬
দোকান খোলা রাখার সময়সূচি পরিবর্তনের প্রস্তাব দিয়ে মন্ত্রণাল…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেজর (অব.) আখতারের মুক্তি না দিলে রেমিট্যান্স শাটডাউনের হুম…
  • ০৪ অক্টোবর ২০২৬
স্যাটেলাইট ব্যবস্থা ঠেকালে পূর্ণমাত্রার মহাকাশযুদ্ধের হুঁশি…
  • ০৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি…
  • ০৪ অক্টোবর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬