শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিচ্ছে উগান্ডা

০২ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৩৩ PM
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিচ্ছে উগান্ডা

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিচ্ছে উগান্ডা © সংগৃহীত

বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারির কারণে প্রায় বছরজুড়ে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিচ্ছে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা। মঙ্গলবার সব শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে সুপারিশে অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা।

সরকারের মুখপাত্র ডেনিস কাটুঙ্গির বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সঙ্গে সঙ্গে করোনা প্রতিরোধে অপরিহার্য কর্মীদের শীঘ্রই টিকাদান কর্মসূচি শুরু হবে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব বলছে, সেখানে ৩৯ হাজার ৬০৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৩২৫ জনের। ২০২০ সালের শেষ দিকে করোনার উপদ্রব ব্যাপক হারে বাড়তে থাকলেও চলতি বছরে তা কমে এসেছে।

সকাররের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড-অস্ট্রাজেনেকার এক কোটি ৮০ লাখ ডোজ টিকা কেনার অনুমোদন দেয়া হয়েছে। কিন্তু কখন এই টিকা আসবে, তার সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি।

এর আগে গত ডিসেম্বরে স্নাতক চূড়ান্ত পর্বের পরীক্ষার জন্য আংশিকভাবে শ্রেণিকক্ষের শিক্ষা চালু করা হয়েছিল। অতি সংক্রামক ভাইরাসটির নিয়ন্ত্রণে গত বছরের মার্চে স্কুল বন্ধ করে দিয়েছিল উগান্ডা। তখন পুরো পূর্ব আফ্রিকাজুড়ে করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। দেড় কোটি শিক্ষার্থীকে স্কুল থেকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছিল।

এনসিএলের সূচিতে পরিবর্তন বিসিবির
  • ০৪ অক্টোবর ২০২৬
দোকান খোলা রাখার সময়সূচি পরিবর্তনের প্রস্তাব দিয়ে মন্ত্রণাল…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেজর (অব.) আখতারের মুক্তি না দিলে রেমিট্যান্স শাটডাউনের হুম…
  • ০৪ অক্টোবর ২০২৬
স্যাটেলাইট ব্যবস্থা ঠেকালে পূর্ণমাত্রার মহাকাশযুদ্ধের হুঁশি…
  • ০৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি…
  • ০৪ অক্টোবর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬