সৌদিতে মামা ভাগিনাসহ তিন বাংলাদেশির মৃত্যু

২৮ জানুয়ারি ২০২১, ০৪:০৯ PM
সৌদিতে নিহতর

সৌদিতে নিহতর © সংগৃহীত

পানির ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে মামা-ভাগিনাসহ তিন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাতে সৌদি আরবের তায়েফ শহরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লা দাউদ কান্দির আজগর আলীর ছেলে লিটন মিয়া (৩৫), তার ভাগিনা চাঁদপুর মতলব পৌর এলাকার দক্ষিণ নলুয়া প্রধানিয়া বাড়ির খোকন মিয়ার ছেলে মেহেদি হাসান (২২) এবং কচুয়া চাঁদপুরে বাতাপুকুরিয়ার গিয়াস উদ্দিনের ছেলে মোহাম্মদ ফয়সাল (২৩)।

নিহত মেহেদির চাচাত ভাই মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লিটনের ফুফাত ভাইয়ের ছেলে সেলিম ফোন করে মঙ্গলবার রাতে আমাকে মৃত্যুর সংবাদটি জানায়।নিহত তিনজনের মরদেহ বর্তমানে সৌদি আরবের তায়েফ শহরের স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

এনসিএলের সূচিতে পরিবর্তন বিসিবির
  • ০৪ অক্টোবর ২০২৬
দোকান খোলা রাখার সময়সূচি পরিবর্তনের প্রস্তাব দিয়ে মন্ত্রণাল…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেজর (অব.) আখতারের মুক্তি না দিলে রেমিট্যান্স শাটডাউনের হুম…
  • ০৪ অক্টোবর ২০২৬
স্যাটেলাইট ব্যবস্থা ঠেকালে পূর্ণমাত্রার মহাকাশযুদ্ধের হুঁশি…
  • ০৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি…
  • ০৪ অক্টোবর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬