বঙ্গবন্ধুকে নিয়ে কেনিয়ার বিশ্ববিদ্যালয়ে নাটক

০৫ জানুয়ারি ২০২১, ১০:২৭ PM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান © ফাইল ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের অংশ হিসেবে কেনিয়ার বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু বিষয়ক নাটক মঞ্চায়িত হতে যাচ্ছে। কেনিয়ার অর্থায়নে পরিচালিত শীর্ষস্থানীয় বিদ্যাপিঠ কিসি বিশ্ববিদ্যালয়ের নাট্যকলার পাঠ্যক্রমের এটি যুক্ত করা হয়েছে।

এ বছরের (২০২১) জানুয়ারি থেকে বছরব্যাপী বঙ্গবন্ধুকে নিয়ে লেখা আনিসুর রহমানের মহাকাব্যিক স্বগতসংলাপ ‘আমি শেখ মুজিব’ নাটকটির সঙ্গে আরো দুটি নাটক পড়ানো হবে। অপর নাটক দুটি হচ্ছে ‘দাবিত ইসাক’ এবং ‘মন্ত্রী ও হায়েনা’। নাটকটি বিশ্বদ্যালয়ের মূল মিলনায়তনে, কিসট্রেক নাট্যশালায়, গ্যাটে ইনস্টিটিউট নাইরোবি, কিসি ও নাইরোবি শহরের বাসে ‘আমি শেখ মুজিব’ এপিক মনোলগটি মঞ্চায়িত হবে।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কেনিয়ার নাট্যকলার শিক্ষক, কবি ও নাট্যনির্দেশক ক্রিস্টোফার ওকেমওয়া নাটকটির নির্দেশনা দিচ্ছেন। কিসট্রেক থিয়েটার ইন্টারন্যাশনাল এবং কিসি বিশ্ববিদ্যালয় যৌথভাবে নাটকটি প্রযোজনা করছে।

ক্রিস্টোফার ওকেমওয়া বলেন, এই তিনটি নাটকে মানবাধিকার লঙ্ঘনকে চিহ্নিত করা হয়েছে। মানবাধিকার একটি চিরন্তন বিষয়। নাটক তিনটি কেনিয় সমাজের জন্যে প্রাসঙ্গিক এবং লেখাগুলোতে নাট্যকলার শিক্ষার্থীদের জন্যে প্রয়োজনীয় বিষয়বস্তু রয়েছে।

লেখক আনিসুর রহমান বলেন, মহাকাব্য ও মঞ্চনাটকের বৈশিষ্ট্য অক্ষুন্ন রেখে স্বাগত সংলাপটিতে ভারতবর্ষের বিশ শতকের ইতিহাসের ঘটনাক্রম এবং বাংলাদেশের জন্মের গল্প উপজীব্য হয়েছে। মহাকাব্যের নায়ক বঙ্গবন্ধুর প্রয়াণের মধ্য দিয়ে স্বাগত সংলাপটি শেষ হয়েছে।

লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘বিএনপির হামলা’
  • ০৪ অক্টোবর ২০২৬
স্থায়ী ঠিকানা না থাকা মুসলিম তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিব…
  • ০৪ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিজস্ব ভেন্যু পাচ্ছে এশিয়াডে পদক জেতা ‘উশু’
  • ০৪ অক্টোবর ২০২৬
জবিতে ‘ফ্যাসীবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা ঢাকা…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬