সোমবার থেকে শিশুদের স্কুলে পাঠান: বরিস জনসন

০৩ জানুয়ারি ২০২১, ০৮:১৩ PM
ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন

করোনাভাইরাস মহামারির মধ্যে ব্রিটেনে শিশুদের স্কুলে পাঠানোর আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। আগ‌ামীকাল সোমবার (৪ জানুয়ারি) থেকে স্কুল খোল‌া আছে এমন এলাকাগু‌লোতে সন্তানদের স্কুলে পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বি‌বি‌সিতে সরাস‌রি সম্প্রচা‌রিত এক‌টি অনুষ্ঠানে অংশ নিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এ আহবান জানান।

বরিস জনসন বলেন, আমার মনে কোনও সন্দেহ নাই যে, স্কুল নিরাপদ। তবে লন্ডন ও দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে নতুন করোনা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় দুই সপ্তাহের স্কুল বন্ধের বিষয়টি ব্যতিক্রম। শিশুদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুকিঁ খুব কম এবং শিক্ষার উপকার অনেক বেশি।

তিনি বলেন, মাসের পর মাস লকডাউনে দেশের অর্থনীতি ক্ষ‌তিগ্রস্ত হচ্ছে। মানুষজন ঘরে থাকতে থাকতে মান‌সিক ক্ষ‌তির শিকার হচ্ছেন। শিশুদের লেখাপড়া সবার আগে। স্কুল নিরাপদ। তাই তাদের স্কুলে পাঠাতে হবে।

ইংল্যান্ডের বেশিরভাগ প্রাথমিক স্কুল সোমবার থেকে খুলবে বলে বলে প্রত্যাশা করা হচ্ছে। য‌দিও ব্রিটেনের শিক্ষক ইউ‌নিয়ন স্কুল বন্ধ রাখার পক্ষে তাদের অবস্থান জানিয়েছে। তারা বলছে, স্কুলের কর্মীদের কাজে যোগদান নিরাপদ নয় এবং সবগুলো প্রাথমিক বিদ্যালয়ে দূরশিক্ষণ কার্যক্রম চালু করা উচিত।

বরিস জনসন বলেন, আগামী তিন মাসের মধ্যে এক কোটি ভ‌্যাক‌সিন ব্রিটিশ জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে। সোমবার থেকে সপ্তাহে ২০ লাখ ভ্যাকসিন ডোজ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

মানবাধিকার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মশালা
  • ১৩ এপ্রিল ২০২৬
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড পারিশ্রমিক ঘোষণা
  • ১৩ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিনোভিয়া ফার্মায়, নেবে সেলস এক্সিকিউটিভ
  • ১৩ এপ্রিল ২০২৬
সংবিধানের দোহাই দিয়ে নতুন ফ্যাসিবাদের পথে সরকার: এবি পার্টি
  • ১৩ এপ্রিল ২০২৬
সদস্য সংগ্রহ করছে ঢাবির ‌‘ভয়েস অব বিজনেস’
  • ১৩ এপ্রিল ২০২৬
জার্মানিতে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী
  • ১৩ এপ্রিল ২০২৬