বছরের প্রথম দিনে ভারতে জন্ম নিয়েছে ৬০ হাজার শিশু

০৩ জানুয়ারি ২০২১, ০৫:৫৩ PM
প্রতীকী

প্রতীকী

নতুন বছরের প্রথমদিনে ৬০ হাজার শিশুর জন্ম হয়েছে ভারতে। অন্য যে কোনও দেশের তুলনায় ভারতে এই সংখ্যাটা অনেক়টাই বেশি। যদিও গত বছরের থেকে এ বছর সংখ্যাটা ৭ হাজার ৩৯০ কম। ইউনিসেফের হিসাব অনুসারে, ভারতের পরই জন্মের বিচারে স্থান পেয়েছে চীন। সেখানে পয়লা জানুয়ারি জন্ম হয়েছে ৩৬ হাজার ৬১৫ শিশুর।

ইউনিসেফের হিসাবে বলা হয়েছে, সারা পৃথিবীতে বছরের প্রথম দিনে জন্ম নিতে পারে ৩ লক্ষ ৭১ হাজার ৫০৪ শিশু। তবে মোট নবজাতকের ৫২ শতাংশই জন্ম নিতে পারে পৃথিবীর ১০টি দেশে। এই দেশগুলোর তালিকায় সবার উপরে রয়েছে ভারত। তারপর অনেকটা পিছিয়ে রয়েছে চীন। তারপর রয়েছে নাইজেরিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ইথিওপিয়া, আমেরিকা, কঙ্গো ও বাংলাদেশ।

দেখুন: বছরের প্রথম দিনে বাংলাদেশে জন্ম নিয়েছে ৯২৩৬ শিশু

বার্ষিক হিসাব উল্লেখ করে ইউনিসেফ জানিয়েছে, ২০২১ সালে ১৪ কোটি শিশুর জন্ম হতে পারে। যাদের গড় আয়ু হতে পারে ৮৪ বছর।

ইউনিসেফের কার্যনির্বাহী অধিকর্তা হেনরিয়েটা ফোরে জানিয়েছেন, এক বছর আগেও পৃথিবী যেমন ছিল, তার থেকে অনেকটা পাল্টে যাওয়া পৃথিবীতে জন্ম নিতে চলেছে নবজাতকেরা। নতুন বছর নতুন স্বপ্ন নিয়ে আসবে। আমরা যে বিশ্ব তাঁদের জন্য তৈরি করব, সেই পৃথিবীতেই বাঁচবে আমাদের পরবর্তী প্রজন্ম। তাই আসুন ২০২১ সালকে আমরা আরও সুন্দর, স্বাস্থ্যকর করে গড়ে তুলি। [সূত্র: আনন্দবাজার]

লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘বিএনপির হামলা’
  • ০৪ অক্টোবর ২০২৬
স্থায়ী ঠিকানা না থাকা মুসলিম তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিব…
  • ০৪ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিজস্ব ভেন্যু পাচ্ছে এশিয়াডে পদক জেতা ‘উশু’
  • ০৪ অক্টোবর ২০২৬
জবিতে ‘ফ্যাসীবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা ঢাকা…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬