করোনায় আক্রান্ত নন সৌরভ, অবস্থা স্থিতিশীল

০৩ জানুয়ারি ২০২১, ১০:২৫ AM
সৌরভ গাঙ্গুলি

সৌরভ গাঙ্গুলি © আনন্দবাজার

সৌরভ গাঙ্গুলির শারীরিক অবস্থা এখন আগের থেকে অনেকটাই স্থিতিশীল। তাঁর করোনা রিপোর্টও নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই সৌরভের হৃদ‌যন্ত্রের একটি ধমনীতে অ্যাঞ্জিওপ্লাস্টি করে ‘স্টেন্ট’ বসানো হয়েছে। অন্য দু’টি ধমনীর ‘ব্লকেজ’ সরাতে আরও দুটি স্টেন লাগানো হতে পারে। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আজ রবিবার (৩ জানুয়ারি)।

আনন্দবাজার জানিয়েছে, শনিবার সকালে বাড়িতে ট্রেডমিলে হাঁটার সময় বুকে-পিঠে ব্যথা অনুভব করেন সৌরভ। তারপর আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। ওই অবস্থায় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ফোন করেন সৌরভ। এর পর তাঁকে আলিপুরের সেই হাসপাতালে ভর্তি করানো হয়।

হাসপাতাল সূত্রে খবর, সৌরভের হৃদ্‌পিণ্ডে রক্ত সরবরাহকারী তিনটি ধমনীতে ‘ব্লকেজ’ রয়েছে। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর শনিবারই তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। তবে তাঁর হৃদ্‌যন্ত্রে আরও দুটি ‘স্টেন্ট’ লাগানোর বিষয়ে এখনই তাড়াহুড়ো করতে চান না চিকিৎসকেরা। আজ রবিবার সৌরভকে সারাদিনই পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন তাঁরা। আরও দুটি স্টেন্ট বসানোর প্রয়োজন পড়বে কি না, সে বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

সৌরভের জন্য ইতিমধ্যেই সাত সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। আপাতত দক্ষিণ কলকাতার ওই হাসপাতালে তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানা গেছে।

চিকিৎসকেরা জানিয়েছেন, শনিবার বিকেলের পর থেকে কথাও বলছেন সৌরভ। বিকেলে চা-বিস্কুট খেয়েছেন। এরপর রাতে চিকেন স্ট্যুর মতো হাল্কা খাবারও খেয়েছেন। রাত ১২টা নাগাদ হাসপাতাল থেকে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে অনুয়ায়ী, সৌরভের রক্তচাপ এবং পাল্‌স রেট স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান
  • ১৭ এপ্রিল ২০২৬
রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক…
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম
  • ১৭ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠকের তারিখ ঠিক হয়নি
  • ১৭ এপ্রিল ২০২৬
জবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলার আয়োজন করবে জকসু
  • ১৭ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক, আবেদন শেষ ২৫ এপ্রিল
  • ১৭ এপ্রিল ২০২৬