করোনা পরীক্ষার লাইনে দাঁড়িয়েই ১৫ জনের মৃত্যু

২৬ ডিসেম্বর ২০২০, ১০:২৩ PM

© সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে সীমান্তে করোনাভাইরাস পরীক্ষা করতে আসা মানুষের সাড়ি ক্রমশই দীর্ঘ হচ্ছে। গত কয়েকদিনে লাইনে দাঁড়ানো অপেক্ষমানদের কড়াকড়িতে ১৫ জনের মৃত্যু হয়েছে।

জানা গেছে, ক্রিসমাসের ছুটিতে দক্ষিণ আফ্রিকা প্রবেশে ইচ্ছুকদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। তবে বিপুল সংখ্যক মানুষের নমুনা পরীক্ষায় লেগে যাচ্ছে ব্যাপক সময়। এ কারণে সীমান্ত এলাকায় বেড়ে চলেছে মানুষের ভিড়।

শুক্রবার সংবাদসংস্থা রয়টার্স জানায়, করোনা পরীক্ষার কড়াকড়ির মধ্যে সীমান্তে কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত গাড়ি ও ট্রাকের সারি দেখা গেছে। এ পরিস্থিতিতে সীমান্ত এলাকায় অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। তবে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নেই সীমান্তে।

এদিকে বিশ্বে ৮ কোটি ছাড়িয়েছে শনাক্তকৃত করোনা রোগীর সংখ্যা। মোট প্রাণহানি ১৭ লাখ ৫৬ হাজারের বেশি। গেলো ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে সাড়ে চার লাখের বেশি মানুষের শরীরে।

ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬
শিক্ষকের পাশে দাঁড়ানো: ভবিষ্যৎ নির্মাণের দায়
  • ০৪ অক্টোবর ২০২৬
অক্সিজেন থেরাপিকে অত্যবশ্যকীয় সেবা হিসেবে স্বীকৃতি দিয়েছে ব…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে ৯ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফার্মা ফেস্ট ফ্ল্যাশমবে প্রাণবন্ত হয়ে উঠল নর্থসাউথ বিশ্ববিদ…
  • ০৪ অক্টোবর ২০২৬