ফেসবুকে ছবি দেখে এক যুগ পর মাকে খুঁজে পেলেন ছেলে

২৬ ডিসেম্বর ২০২০, ১০:০৫ PM

© সংগৃহীত

ফেসবুকে ছবিসহ একটি পোস্ট দেখ এক যুগ আগে হারিয়ে যাওয়া মাকে খুঁজে পেলেন ছেলে মাহাবুর রহমান মামুন। তবে এখনও ছোট ভাইয়ের কোনো সন্ধান পাননি তিনি।

আজ শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজার থেকে মাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান মামুন।

মামুন জানান, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কাছিহারা গ্রামের রফিকুল ইসলাম সরদারের ছেলে তিনি। তার আরও তিন বোন আছে। তাদের মা নূর নাহার বেগম (৪৫) প্রায় ১৫ বছর আগে হঠাৎ করে একজন মানসিক প্রতিবন্ধী রোগী হয়ে যান। ২০০৮ সালে যখন তার বয়স ১১-১২ বছর, তখন কোনো এক রাতে মা নূর নাহার বেগম সবার চোখের আড়ালে রাতের আঁধারে কোলের শিশু সন্তানকে নিয়ে বাড়ি থেকে উধাও হয়ে যান। তারপর থেকে নিখোঁজ ছিলেন তিনি।

মায়ের খোঁজে এলাকায় মাইকিং, স্থানীয় পত্রপত্রিকায় নিখোঁজ বিজ্ঞপ্তি দেয়া হয়। তার পরও মা ও ছোট ভাইয়ের কোনো হদিস পাচ্ছিলেন না মামুন।

গত বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) মামুন এলাকার পার্শ্ববর্তী কালিগঞ্জ উপজেলার সুশান্ত বিশ্বাসের ফেসবুক আইডিতে হারিয়ে যাওয়া তার মায়ের ছবিসহ একটি পোস্ট দেখতে পান। সেই সূত্র ধরে আজ ডুমুরিয়ার চুকনগর বাজারে এসে চিকিৎসক উজ্জ্বল রায়ের সহায়তায় মাকে খুঁজে পান মামুন।

মাকে পেলেও ছোট ভাইয়ের সন্ধান পাননি। তার ধারণা, ছোট ভাইকে হয়তো তার মানসিক প্রতিবন্ধী মায়ের কাছ থেকে কেউ নিয়ে থাকতে পারেন।

দীর্ঘ একযুগ পরে মাকে খুঁজে পেয়ে আবেগাপ্লুত হয়ে মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন মামুন। মাও ছেলেকে দেখে চিনতে পারেন।

একযুগ পর মায়ের সন্ধান পাওয়ায় তাদের পরিবারে চলছে আনন্দের বন্যা। খবর পেয়ে তাদের বাড়িতে হারিয়ে যাওয়া মাকে দেখতে লোকজন ভিড় করছে।

ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬
শিক্ষকের পাশে দাঁড়ানো: ভবিষ্যৎ নির্মাণের দায়
  • ০৪ অক্টোবর ২০২৬
অক্সিজেন থেরাপিকে অত্যবশ্যকীয় সেবা হিসেবে স্বীকৃতি দিয়েছে ব…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে ৯ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফার্মা ফেস্ট ফ্ল্যাশমবে প্রাণবন্ত হয়ে উঠল নর্থসাউথ বিশ্ববিদ…
  • ০৪ অক্টোবর ২০২৬