করোনা মোকাবিলার সক্ষমতায় দ. এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

২৫ ডিসেম্বর ২০২০, ১০:২৯ PM

© সংগৃহীত

মহামারি করোনাভাইরাস মোকাবিলার সক্ষমতা বিবেচনায় নিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ব্লুমবার্গের তালিকায় চারধাপ এগিয়েছে বাংলাদেশ। তালিকায় ৫৩টি দেশের মধ্যে ২০ নম্বরে রয়েছে বাংলাদেশ। আগের মাসে বাংলাদেশ ২৪তম অবস্থানে ছিল।

করোনা শনাক্তের সংখ্যা, গড় মৃত্যুহার ও নমুনা পরীক্ষার সক্ষমতাসহ ১০টি বিষয় বিবেচনায় নিয়ে এই তালিকা তৈরি করে ব্লুমবার্গ। করোনার শীতকালীন উর্দ্ধগতির সময়ে এই তালিকায় বেশ রদবদল দেখা গেছে। বাংলাদেশ চার ধাপ এগিয়ে ২০ তম অবস্থানে উঠে এসেছে। এবং করোনা মোকাবিলায় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে।

বাংলাদেশে গত মাসের হিসেব অনুযায়ী, প্রতি লাখে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যুহার ছিল এক দশমিক ৬ শতাংশ। প্রতি দশ লাখে ৪৪ মৃত্যু। আর শনাক্তের হার ছিল ১০ দশমিক দুই শতাংশ। সবই নিম্নগতিতে রয়েছে। শুধুমাত্র করোনার টিকা ব্যবস্থা করতে না পারায় এই ক্যাটাগরিতে একেবারে কম নম্বর পেয়েছে বাংলাদেশ।

গত কয়েক মাস ধরে শীর্ষ পাঁচে থাকছে নিউজিল্যান্ড, তাইওয়ান, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের নাম। এ ছাড়া বাংলাদেশের চাইতে ভাল অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েল ও নেদারল্যান্ডসের মতো বেশকিছু দেশ।

ব্লুমবার্গের তালিকা অনুযায়ী, করোনা ব্যবস্থাপনায় সবচেয়ে বাজে অবস্থা বিরাজ করছে পেরু, আর্জেন্টিনা ও মেক্সিকোতে। দেশ তিনটি যথাক্রমে ৫১, ৫২ ও ৫৩ নম্বরে রয়েছে। যুক্তরাষ্ট্র এই তালিকায় ৩৭তম অবস্থানে রয়েছে।

বাংলাদেশ ব্লুমবার্গের ৫৯ দশমিক দুই পয়েন্ট পেয়ে ২০তম হয়েছে। জার্মানি একই পয়েন্ট নিয়ে ২১তম অবস্থানে রয়েছে। ইসরায়েল রাশিয়া ও নেদারল্যান্ডস যথাক্রমে ৬২ দশমিক চার, ৬১ দশমিক সাত ও ৬১ দশমিক তিন পয়েন্ট পেয়েছে। সর্বোচ্চ ৮৫ দশমিক ছয় পেয়েছে নিউজিল্যান্ড।

ট্যাগ: করোনা
ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬