গরীবদের সেবা করা ঈশ্বরের প্রতি ভালোবাসার প্রকাশ: পোপ

২৫ ডিসেম্বর ২০২০, ০৫:১১ PM
পোপ ফ্রান্সিস

পোপ ফ্রান্সিস © ফাইল ফটো

বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বড়দিন। বৃহস্পতিবার সন্ধ্যায় বড়দিনের বার্তায় পোপ ফ্রান্সিস বিশ্ববাসীকে নিজেদের দায়িত্ব মনে করে গরীবদের সাহায্য করার আহ্বান জানিয়েছেন।

বড়দিনের বার্তায় পোপ বলেন, ‘ঈশ্বরের পুত্র নিজেও দরিদ্র এবং সমাজচ্যুত মানুষদের মধ্যে জন্ম নিয়েছেন। তারমধ্য দিয়ে তিনি বলতে চেয়েছেন, সমাজচ্যুতরাও ঈশ্বরেরই সন্তান।

তিনি বলেন, দারিদ্র এবং প্রয়োজনের মধ্য দিয়েই ঈশ্বর আমাদের মাঝে আসেন এবং বলেন, গরীবদের সেবা করার মাধ্যমেই আমরা ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসার প্রকাশ ঘটাতে পারবো।

সেন্ট পিটার্স ব্যাসিলিকার প্রধান অংশ নয় বরং পেছন দিকের একটি অংশে এ বছর ‘ক্রিসমাস ইভের ম্যাস’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে একশ’ জনের কম মানুষ অংশ নিয়েছেন। সাধারণত প্রতিবছর বড়দিনের ‘ম্যাসে’ দশ হাজারের বেশি মানুষ অংশ নেন। যাদের মধ্যে প্রায় দুইশ’ দেশের কূটনীতিকরা থাকেন।

এবার নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগে ‘ম্যাস’ শুরু হয়। যাতে ‘ম্যাসে’ যার অংশ নিচ্ছেন তারা স্থানীয় সময় রাত ১০টায় কারফিউ শুরুর আগেই বাড়িতে ফিরতে পারেন।

ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬
শিক্ষকের পাশে দাঁড়ানো: ভবিষ্যৎ নির্মাণের দায়
  • ০৪ অক্টোবর ২০২৬
অক্সিজেন থেরাপিকে অত্যবশ্যকীয় সেবা হিসেবে স্বীকৃতি দিয়েছে ব…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে ৯ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফার্মা ফেস্ট ফ্ল্যাশমবে প্রাণবন্ত হয়ে উঠল নর্থসাউথ বিশ্ববিদ…
  • ০৪ অক্টোবর ২০২৬