কৃষি আইন প্রত্যাহারে মোদিকে কৃষকদের রক্তে লেখা চিঠি

২৩ ডিসেম্বর ২০২০, ১০:০৯ AM

© ফাইল ছবি

ভারতে কৃষক বিক্ষোভের আঁচ কমেনি এখনও। এবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৩টি কৃষি আইন বাতিলের দাবিতে রক্ত দিয়ে খোলা চিঠি লিখলেন দিল্লির প্রতিবাদী কৃষকরা। গত মঙ্গলবার দেশটির সিঙ্ঘু সীমানার কৃষকরা এই চিঠি পাঠিয়েছেন। পাশাপাশি, আগামিদিনে আন্দোলন আরও জোরদার করতে চলেছেন কৃষকরা। এদিন বৈঠক করে সেই আন্দোলনের রূপরেখা তৈরি করেছেন তারা।

রক্ত দিয়ে খোলা চিঠিতে লেখা হয়েছে, ‘নরেন্দ্র মোদিজি, সুপ্রভাত। আমরা আমাদের রক্ত দিয়ে এই চিঠি লিখছি। আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমাদের দেওয়া ভোটে জিতেই আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। তিনটি আইন পাশ করিয়ে কৃষকদের বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আপনাকে অনুরোধ করি, এই তিনটি আইন ফিরিয়ে নিন’।

এর পাশাপাশি একাধিক স্লোগানও লিখেছেন কৃষকরা। তারা লিখেছেন, ‘কালা কানুন ফিরিয়ে নিন’, ‘কালা কানুন বাতিল করতে হবে’।

সিংঘু সীমান্তে মঙ্গলবার প্রায় শতাধিক কৃষক রক্তদান করেন। সেখান থেকেই রক্ত নিয়ে পোস্টার লেখা হয়। এর আগে একের পর এক চিঠি লিখছে কেন্দ্রীয় সরকার। সর্বশেষতম চিঠি নিয়ে কৃষকদের অবস্থান কী হবে, তা নিয়ে বুধবার আলোচনায় বসবেন কৃষকরা। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিক্ষুব্ধ কৃষক সংগঠনের সূত্রে খবর।

দিল্লি পুলিশের পক্ষ থেকে সংবাদ সংস্থাকে বলা হয়েছে, ‘প্রতিবাদরত কৃষকদের সঙ্গে পুলিশের নিয়মিত যোগাযোগ রয়েছে। পরিস্থিতি যাতে হাতের বাইরে না বেরিয়ে যায় সে দিকে নজর রাখছে পুলিশ।’

নিয়ন্ত্রণে রাখার কথা পুলিশ জানালেও ক্রমে যেন ক্ষোভ বাড়ছে কৃষকদের মধ্যে। মঙ্গলবার সেই ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেল আবারও। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের যাত্রাপথের মধ্যেই কালো পতাকা দেখালেন কৃষকরা। কনভয়ের রাস্তা আটকানোর চেষ্টাও করেন তারা। কিন্তু পরে পুলিশের হস্তক্ষেপে বিষয়টির সমাধান হয়।

ইরানের ‘চোখ’ এখন মধ্যপ্রাচ্যের ৮ সেতুতে
  • ০৩ এপ্রিল ২০২৬
সরকারি অফিসে ৩০ শতাংশ বিদ্যুৎ-গ্যাস ব্যবহার কমানোসহ যেসব সি…
  • ০৩ এপ্রিল ২০২৬
মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা জানা গেল
  • ০৩ এপ্রিল ২০২৬
জরুরি টিকাদান কর্মসূচি: ‘অবহেলিত’ স্বাস্থ্যকর্মীদের সঙ্গে ব…
  • ০৩ এপ্রিল ২০২৬
দলিত শ্রেণির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবে নেপাল
  • ০৩ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩
  • ০৩ এপ্রিল ২০২৬