বিয়ে করলেন ‘ছাত্র’ যুজবেন্দ্র চাহাল, পাত্রী ‘শিক্ষিকা’ ধনশ্রী বর্মা

২৩ ডিসেম্বর ২০২০, ১০:১০ AM
যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মা

যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মা © আনন্দবাজার

সাত পাকে বাঁধা পড়লেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মা। মঙ্গলবার গুরুগ্রামে চাহাল ও কোরিয়োগ্রাফার ধনশ্রীর বিয়ের অনুষ্ঠান হয়। কর্মা লেক রিসর্টে বিয়ের অনুষ্ঠান শেষ হতেই চাহাল তাঁর ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন। ধনশ্রী পরেছিলেন মেরুন লেহেঙ্গা। চাহাল সেজেছিলেন আইভরি শেরওয়ানি ও মেরুন পাগড়িতে।

আনন্দবাজার জানিয়েছে, গত আগস্টে দুজনের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন চাহাল। ধনশ্রীর সঙ্গে তাঁর রোকা অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তখন চহাল লিখেছিলেন, ‘আমরা হ্যাঁ বললাম’।

ধনশ্রী জানিয়েছিলেন, ‘আমাদের ছাত্র-শিক্ষিকার সম্পর্ক। গত এপ্রিলের ঘটনা। ইউটিউবে আমার নাচের ভিডিও দেখে আমার সঙ্গে যোগাযোগ করে যুজি। লকডাউনে বেশ কিছু নতুন জিনিস শিখবে বলে ঠিক করে। তার মধ্যে নাচও ছিল। তারপর আমার কাছে ওর ক্লাস শুরু হয়। তারপর আমাদের ঘনিষ্ঠতা বাড়ে।’

ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬
শিক্ষকের পাশে দাঁড়ানো: ভবিষ্যৎ নির্মাণের দায়
  • ০৪ অক্টোবর ২০২৬
অক্সিজেন থেরাপিকে অত্যবশ্যকীয় সেবা হিসেবে স্বীকৃতি দিয়েছে ব…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে ৯ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফার্মা ফেস্ট ফ্ল্যাশমবে প্রাণবন্ত হয়ে উঠল নর্থসাউথ বিশ্ববিদ…
  • ০৪ অক্টোবর ২০২৬