গুরুতর অসুস্থ অভিনেতা মিঠুন চক্রবর্তী

২১ ডিসেম্বর ২০২০, ০১:৩২ PM
অভিনেতা মিঠুন চক্রবর্তী

অভিনেতা মিঠুন চক্রবর্তী © আনন্দবাজার

গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ভারতের প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর আগামী ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর শ্যুটিংয়ে অভিনেতা মুসৌরিতে ছিলেন। আচমকাই ধরা পরে তার পেটের সংক্রমণ। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় শ্যুটিং।

ছবির পরিচালক বিবেক জানিয়েছেন, মুসৌরিতে একটি বড় দৃশ্যের শ্যুট চলছিল। কাজে যাতে কোনও ব্যাঘাত না ঘটে তার জন্য অসুস্থ অবস্থাতেই শ্যুটিং চালিয়ে যাচ্ছিলেন মহাগুরু। বিবেকের কথায়, ‘যন্ত্রণায় সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না প্রবীণ অভিনেতা। তবুও তিনি একটার পর একটা দৃশ্যে নিখুঁত শট দিচ্ছিলেন। একবারের জন্যও বোঝা যাচ্ছিল না, তিনি অসুস্থ। উল্টে সমানে জানতে চাইছিলেন, কাজে কোনও সমস্যা বা খামতি থাকছে না তো?’

আনন্দবাজার জানিয়েছে, পরিচালকের স্বীকার করেছেন- এই প্রজন্মের কোনও অভিনেতার মধ্যে কাজের প্রতি এত নিষ্ঠা, ভালবাসা দেখেননি তিনি। মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতা যে কোনও ছবির সম্পদ।

২০১৯ সালে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘তাসখন্দ ফাইলস’ হিট হয়েছিল। সেই সাফল্যেই অনুপ্রাণিত পরিচালক ঠিক করেন, কাশ্মীরী হিন্দুদের কথা তুলে ধরবেন তাঁর আগামী ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’-এ। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন অনুপম খের।

ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬
শিক্ষকের পাশে দাঁড়ানো: ভবিষ্যৎ নির্মাণের দায়
  • ০৪ অক্টোবর ২০২৬
অক্সিজেন থেরাপিকে অত্যবশ্যকীয় সেবা হিসেবে স্বীকৃতি দিয়েছে ব…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে ৯ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফার্মা ফেস্ট ফ্ল্যাশমবে প্রাণবন্ত হয়ে উঠল নর্থসাউথ বিশ্ববিদ…
  • ০৪ অক্টোবর ২০২৬