ভারতে গরুচোর সন্দেহে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

১৮ ডিসেম্বর ২০২০, ০২:৫৮ PM

© প্রতীকী ছবি

গরুচুর সন্দেহে ভারতের বিহারের পাটনার ফুলওয়ারিশরিফ এলাকায় মোহাম্মদ আলমগীর (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দেশটির পুলিশ এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে।

দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার ভোরে আলমগীর ও তার এক সঙ্গী গরু নিয়ে যাচ্ছিলেন। তাদেরকে সন্দেহ করে স্থানীয়রা। চোর সন্দেহে তাদেরকে ঘিরে ধরে নানা প্রশ্ন করতে থাকেন তারা। এতে হতচকিত হয়ে পড়েন আলমগীর। কিছু বলার আগেই স্থানীয়রা মারধর শুরু করে।

এসময় আলমগীরের সঙ্গে থাকা আরেকজনকেও মারধর করতে থাকে। তবে তিনি কোনো রকমে পালিয়ে যান। ক্ষুব্ধ জনতার রোষের শিকার হন আলমগীর। এতে তিনি গুরুতর জখম হন। পরে অজ্ঞান হয়ে পড়েন আলমগীর। এরপর তাকে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায় উত্তেজিত জনতা।

মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গুরুতর জখম অবস্থায় আলমগীরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের সঙ্গে কথাবার্তা বলে মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের প্রত্যেককেই মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ: ভারত
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬
শিক্ষকের পাশে দাঁড়ানো: ভবিষ্যৎ নির্মাণের দায়
  • ০৪ অক্টোবর ২০২৬
অক্সিজেন থেরাপিকে অত্যবশ্যকীয় সেবা হিসেবে স্বীকৃতি দিয়েছে ব…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে ৯ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফার্মা ফেস্ট ফ্ল্যাশমবে প্রাণবন্ত হয়ে উঠল নর্থসাউথ বিশ্ববিদ…
  • ০৪ অক্টোবর ২০২৬